প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া বিনোদন মহলে

Published : Mar 17, 2020, 01:15 PM ISTUpdated : Mar 17, 2020, 01:39 PM IST
প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া বিনোদন মহলে

সংক্ষিপ্ত

প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইমতিয়াজ খান আমজাদ খানের ভাইয়ের এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর বলিউডে বেশ কয়েকটি সিনেমাতেই অভিনয় করেছিলেন আমজাদ খানের ভাই ইমতিয়াজ খান

ফের নক্ষত্রপতন। প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইমতিয়াজ খান। বলিউডের বিখ্যাত অভিনেতা আমজাদ খানের ভাইয়ের এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বলিউডে বেশ কয়েকটি সিনেমাতেই অভিনয় করেছিলেন আমজাদ খানের ভাই ইমতিয়াজ খান।

আরও পড়ুন-বলিউডেও করোনা আতঙ্ক, নিজেকে ঘরবন্দি করলেন মালাইকা...


চলতি মাসের ১৫ মার্চ মুম্বইয়ের বাড়িতেই  স্ত্রী কৃতিকা দেশাই ও মেয়ে আয়েশা খানকে একা রেখে চলে যান অভিনেতা। 'ইয়াদো কি বরাত', 'চোর-পুলিশ' সহ বলিউডের বেশ কিছু ছবি রয়েছে তার ঝুলিতে। তার এই মৃত্যুর খবর শুনে শোকাহত হয়েছেন প্রত্যেকেই। জাভেদ জাফরি জানিয়েছেন, 'গ্যাঙ' ছবিতে  ইমতিয়াজ খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন বলিউডের এই কোরিওগ্রাফার অভিনেতা।

আরও পড়ুন-করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে চুম্বনে মত্ত বলি তারকারা, দেখুন ছবিতে...

শুধু অভিনয়ই নয়, একজন ভাল মনের মানুষও ছিলেন ইমতিয়াজ। ইমতিয়াজের স্ত্রী কৃতিকা দেশাইও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। প্রথমসারিতে রয়েছেন তিনিও। এই বয়সে এসে নিউকামারদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি অভিনয়টা চালিয়ে যাচ্ছেন। একের পর এক সিরিয়াল রয়েছে তার ঝুলিতে। মেরে আঙনেমে, উত্তরণ, শক্তি, কুমকুমের মতো একাধিক মেগা সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?