নিউ ইয়র্কে বসেই সম্পর্কে শিলমোহর দিলেন মালাইকা-অর্জুন, শেয়ার করলেন ছবি

Published : Jun 29, 2019, 03:12 PM IST
নিউ ইয়র্কে বসেই সম্পর্কে শিলমোহর দিলেন মালাইকা-অর্জুন, শেয়ার করলেন ছবি

সংক্ষিপ্ত

অবশেষে সম্পর্কের কথা তুলে ধরলেন মালাইকা-অর্জুন জন্মদিন পালনের মাঝেই মিলল সুখবর ছবি শেয়ার করে পাল্টা উত্তর দিলেন অর্জুন নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন তারা

দুদিন আগেই জন্মদিন গেছে অর্জুন কাপুরের। সেই দিনই প্রকাশ্যে সম্পর্কের কথা একপ্রকার জানিয়েই দিলেন মালাইকা। বর্তমানে এই জুটি ছুটি কাটাচ্ছেন নিউ ইয়র্কে। জন্মদিন পালনও হল সেখানে। বেশ কয়েক বছর ধরেই বি টাউনে এই জুটির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল বি টাউনে। কিন্তু প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি তারা। কারণ তাতে সমস্যা ছিল বিস্তর।

আরবাজ খানের সঙ্গে সম্পর্কে থাকাকালিনই নতুন সম্পর্কে জড়িয়ে ছিলেন বলিউডের এই অভিনেত্রী। কিন্তু তখন পরিস্থিতি ছিল খানিক ভিন্ন। ফলেই তাদের প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি এতদিন। মাঝে তাদের বিয়ে নিয়ে নানা জল্পনার কথা শোনা গেলেও সেই বিষয়টিও একপ্রকার নাকোচ করে দিয়েছিলেন তারা। 

তবে বর্তমানে পরিস্থিতি খানিকটা ভিন্ন। বিবাহ বিচ্ছেদের পর এখন ঝারা হাত পা মালাইকার। ফলেই অর্জুনের সঙ্গে যত্রতত্র দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি নিজেদের সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন তারা। অর্জুন কাপুরের জন্মদিন উপলক্ষ্যে নিউ ইয়র্কে পারি দিলেন মালাইকা। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করলেন ভক্তদের জন্য। তারই মধ্যে সাড়া ফেলল জন্মদিনের পোস্ট।

একটি ছবিতে অর্জুনের জন্মদিনের দিন মালাইকা লিখলেন, পাগল ও মজাদার মানুষ অর্জুন, রইল অনেক ভালোবাসা। এই পোস্ট প্রকাশ্যে আসা মাত্রই নজর কাড়ে সকলের। পাল্টা জবাবে নিজের জন্মদিনের দিন গার্লফ্রেন্ডকে নিয়ে ডিনার করতে গিয়ে সেই ছবিও ষেয়ার করলেন অর্জুন কাপুর। যেখানে একটি কালো ব্যাগে মুখ ঢাকা মালাইকার। সেখানে অর্জুন কাপুরের ক্যাপশন অবশেষে শিলমোহর দিল সম্পর্কে, তিনি লিখলেন,  ও সত্যি আমার হৃদয়।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার