Aryan Khan Bail- সম্ভাব্য তিনটের পর বাড়ির পথে রওনা দেবে আরিয়ান, ভিড় আটকাতে মন্নতের সামনে পুলিশ ব্যরিকেট

Published : Oct 29, 2021, 03:23 PM IST
Aryan Khan Bail- সম্ভাব্য তিনটের পর বাড়ির পথে রওনা দেবে আরিয়ান, ভিড় আটকাতে মন্নতের সামনে পুলিশ ব্যরিকেট

সংক্ষিপ্ত

বাড়ি ফিরছে খানপুত্র। বিপুল ভক্তসহ মিডিয়ার ভিড়, ভিড় সামলাতে আরিয়ানের বাড়ির সামেন পুলিশি পাহাড়া। 

মাদক কান্ডে (Drug Case) টানা ২২ দিন জেলে (Jail) রাত্রি বাস আরিয়ান খানের (Aryan Khan) । একের পর এক দিন গেলেও কিছুতেই মিলছিল না বেল। সর্বোত্র খবর ছড়িয়ে পড়েছিল ক্রমেই ভেঙ্গে পড়ছেন শাহরুখ-গৌরি (Shah Rukh Khan Gauri Khan)। ভেঙে পড়েছিলেন আরিয়ান খান। ১৫ মিনিটের জন্য বাবা যখন দেখা করতে গিয়েছিলেন ঠিক তারপরই কেঁদে ভাসিয়েছিলেন আরিয়ান খান(Aryan Khan) । ঠিক একইভাবে শাহরুখ খানের (shah Rukh Khan) রাত দিন কাটত চোখের জলে। অন্যদিকে পাপরাজিতরা মন্নতের (mannat) সামনে নিত্য জমাত ভিড়। শাহরুখ-গৌরী (Shah Rukh Khan Gauri Khan) কখন বের হচ্ছেন, কখন ঢুকবেন কি করছেন সমস্ত তথ্য চাই গরমাগরম। একে ছেলে নেই, তার ওপর মিডিয়ার এই দৌরাত্ম্য, মান্নাত ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শাহরুখ খান। মুম্বইয়ের অন্যত্র ছিল তা স্থায়ী ঠিকানা।

 

 

যদিও আরিয়ানের বৃহস্পতিবার বাড়ি ফেরা হয়নি। বেশ কিছু কাগজের কাজ বাকি ছিল। সেগুলো শেষ করে শুক্রবার ফাইনাল বেল (Bail) নিয়ে ফেরা হবে বাড়িতে। তারই মাঝে খুশির মেজাজ মন্নত (Mannat)। দীর্ঘদিন গৌরী খাান বন্ধ রেখেছিলেন আনন্দ উৎসব। বন্ধ ছিল বাড়িতে মিষ্টি রান্না বা ঢোকাও। এবার খানিক স্বস্তি। শাহরুখের (Shah Rukh Khan) জন্মদিনের আগেই বাড়ি ফিরছে আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুভেচ্ছা বার্তার ঝড়। সকলেই পাশে রয়েছে আরিয়ানের (Arian Khan)। দীর্ঘদিন পর বাড়িতে ফিরছে রাজপুত্র, সকলেই তাঁকে স্বাগত জানাতে ভিড় মজায় মন্নতের (Mannat) সামনে। 

আরও পড়ুন- শাহরুখ খান বিজেপিতে যোগ দিলেই যেকোনও ড্রাগ চিনির গুঁড়োতে পরিণত হবে, কটাক্ষ মন্ত্রীর

আরও পড়ুন- হটলুকে বাথরুমে ফ্রেমবন্দি রিয়া, একের পর এক ফ্রেমে শরীরী কায়দায় ভক্তদের ঘুম কাড়লেন সেনকন্যা

আরও পড়ুন-Janhvi Kapoor- শারীরিক ও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন জাহ্নবী, হঠাৎ কী হল শ্রী-কন্যার

সূত্রের খবর অনুযায়ী তিনটের পরই মিলবে বিস্তারিত কাগজপত্র, তারপরই বাড়ির পথে রওনা দেবেন আরিয়ান খান (Aryan Khan)। তার আগে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন মন্নতের (Mannat) সামনে। মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, ভক্তরা, প্রত্যেকেই খান (Shah Rukh Khan)পুত্রকে বাড়ি ফিরতে দেখার জন্য অধির আগ্রহে রয়েছে। সেই কারণে বর্তমানে মন্নতের সামনে বিপুল পরিমাণ পুলিশ (Police)মোতায়িত রয়েছে। ব্যরিকেট দেওয়া হয়েছে গেটের সামনে। ভিড় (Mob) সামলাতে আলাদা রাস্তা করে রাখা হয়েছে আরিয়ানের (Aryan Khan) জন্য। সব দিক নজরে রেখেই কড়া নিরাপত্তায় মোড়া। অন্যদিকে মিমেতে ছড়াচ্ছে নেট পাড়া। গৌরী খান (Gauri Khan) অধির আগ্রহে ছেলেকে দেখার জন্য প্রতিক্ষায়। এখন দেখার, মন্নতে (Mannat) প্রবেশ করে কখন স্টারকিড। 

     

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি