বিশ্ব জুড়ে 'ভারত'-এর জয়, তিনশো কোটির ক্লাবে প্রবেশ করলেন সলমন খান

Published : Jun 26, 2019, 01:57 PM IST
বিশ্ব জুড়ে 'ভারত'-এর জয়, তিনশো কোটির ক্লাবে প্রবেশ করলেন সলমন খান

সংক্ষিপ্ত

তিনশো কোটির ক্লাবে ভারত ভারত জ্বরে কাবু ভক্তরা ম্যাজিকের মত কাজ করছে সাল্লু-ক্যাট জুটি এখনও সগৌরবে চলছে ভারত

ভারত ছবি ইদে মুক্তির পর থেকেই দেশ জুড়ে তা নজির গড়া সাড়া ফেলেছিল। প্রথম দিনেই সলমন খানের ঝুলিতে এলো মোটের ওপর ৪২ কোটি টাকা। প্রথম উইকএন্ড কাটার আগেই পা রেখে ছিল এই ছবি একশো কোটির ক্লাবে। আসে পাশে দাঁড়াতে পারেনি কোনও ছবিই। 

এবার আরও এক প্রাপ্তি যোগ হল এই ছবির ভাগ্যের। বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছিল এই ছবি। এবার তা তিনশো কোটির ক্লাবে নিজের জায়গা করেনিল। ২০১৯ সালে কেশরী ছবির পর ভারত মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। বিস্তর বক্স অফিস সাফল্য দিয়েছিল কেশরী। তারপর আবারও বক্স অফিসে সাড়া ফেলে দিল ভারত। ছবির প্রমোশন থেকে শুরু করে সলমন খান প্রতি পদক্ষেপেই খুব যত্নের সঙ্গে তৈরি করেছিলেন এই ছবি। যদিও নেটিজেনদের মনে ছবিটি বিশেষ দাগ কাটতে সক্ষম হয়নি। কিন্তু ভাইজানের ভক্তদের নজির গড়া সাড়াতে বেজায় খুশি সলমন খান।

শুধুই সলমন খান নয়, সলমন ক্যাটরিনা ম্যাজিকেও মজল দর্শক। পর্দায় তাদেরকে একই ফ্রেমে পেয়ে বেশ খুশি দর্শক। তবে এখানেই শেষ নয়, ইতিমধ্যে ৩২৫ কোটি টাকা সংগ্রহ করলেও, এখনও বহাল তবিয়তে চলছে এই ছবি। ৪০০ কোটি টাকার ক্লাবেই পৌঁচ্ছে যেতে পারে এই ছবি, এমনটাও দাবী অনেকের। ফলেই চলতি বছরে এটি সলমন খানের জন্য এক বড় প্রাপ্তি, ইতিমধ্যেই তিনি একাধিকবার ধন্যবাদ জানিয়েছেন তার ভক্তদের। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত