কীভাবে পালন করা হল দিশার জন্মদিন, স্পেশাল কোন উপহার দিলেন টাইগার

Published : Jun 14, 2019, 05:29 PM IST
কীভাবে পালন করা হল দিশার জন্মদিন, স্পেশাল কোন উপহার দিলেন টাইগার

সংক্ষিপ্ত

জন্মদিনে কী পরিকল্পনা করেছিলেন বার্থ ডে গার্ল প্রিয় বন্ধুর সঙ্গেই সারা দিন কাটল দিশার স্পেশাল কিছু নয়, ছিমছাম ভাবেই পালন হল জন্মদিন সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন দিশা

দিশা পাটানি, গত বৃহস্পতিবারই তিনি পা দিলে ২৭শে। তারই জন্মদিন উপলক্ষ্যে তার বিশেষ বন্ধু টাইগারের উত্তেজনাও কিন্তু কম ছিলনা। তবে জন্মদিন বলে বিশেষ কিছু নয়। নিজেদের হাতে থাকা সাময়িক সময়কেই নিজেদের মতন করে উপভোগ করে থাকেন এই দুই তারকা। সময় পেলেই লাঞ্চ-ডিনারে একই সঙ্গে ধরা পড়েন তারা স্থানে-অস্থানে। তাই বি-টাউনে অহরহ একটাই গুঞ্জন কান পাতলে শোনা যায়, টাইগার আর দিশা নাকি চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি দুজনেই হাতের এক আংটি-কে চুমু খাওয়ার ছবি শেয়ার করলে ভক্তদের মধ্যে প্রশ্ন জাগে তারা কী দুজনে সেরে ফেললেন বাদ দান পর্ব!
না, এই নিয়ে দুজনেই মুখ খোলেননি একেবারেই। নিজেদের সম্পর্ক নিয়ে কোনও মতেই প্রকাশ্যে কথা বলতে নারাজ তারা। মাঝে মধ্যে যদিও এই জুটির সময়টা মোটেও ভালো কাটেনি। দিশাকে দেখা যাচ্ছিল অন্য এক পুরুষ বন্ধুর সঙ্গে, মুহুর্তে নেটিজেনরা ব্যাঙ্গ করে লিখে ফেলেছিলেন 'এক থা টাইগার'। কিন্তু সেই সন্দেহকে ভুল প্রমাণ করে আবারও বিভিন্ন রেস্তোরা মুখী হন বাঘি ২ জুটি। তারা সময় পেলেই এক সঙ্গে খেতে বেশি পছন্দ করেন। তাই জন্মদিনেও ব্যতিক্রম হল না সেই পন্থার।  এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে টাইগার শুভেচ্ছা জানালেন দিশাকে। যার উত্তরে দিশাও লেখে 'ধন্যবাদ টিগ্গি'।
জন্মদিনে বিশেষ কিছু করার পক্ষপাতি কখনই ছিলেন না দিশা। তাই বন্ধুদের সঙ্গে টাইগারকে নিয়ে ডিনার করেই সারলেন নিজের জন্মদিন। এইদিন টাইগারকে কাছে পেয়ে বেজায় খুশি নায়িকা, সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে দেওয়া প্রতিক্রিয়াতেই তা স্পষ্ট।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি