মধ্যরাতে কেক কেটে সেলিব্রেশন শুরু, শাহিদের জন্মদিনে আলিয়া কিয়ারার পোস্ট

Published : Feb 25, 2020, 03:43 PM IST
মধ্যরাতে কেক কেটে সেলিব্রেশন শুরু, শাহিদের জন্মদিনে আলিয়া কিয়ারার পোস্ট

সংক্ষিপ্ত

শাহিদের জন্মদিনে নেট দুনিয়া ভাসল শুভেচ্ছা বার্তায় জন্মদিনে স্ত্রীর আবেগঘন পোস্ট শুভেচ্ছা জানালেন কিয়ারা-আলিয়া মধ্যরাতেই শুরু সেলিব্রেশন

মঙ্গলবার ৩৯শে পা দিলেন শাহিদ কাপুর। বলিউড সুপারস্টারের জন্মদিনে নেট দুনিয়ার পাতা ভরে উঠল শুভেচ্ছা বার্তায়। সেই তালিকা থেকে বাদ পড়লেন না আলিয়া, কিয়ারাও। মধ্যরাতেই শুরু জন্মদিন সেলিব্রেশন। পার্টিতে সকলের সঙ্গে মেতে কেক কাটলেন অভিনেতা। সেই ছবি নেট দুনিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় মীরাও জানালেন শুভেচ্ছা তাঁর ভালোবাসার মানুষকে। 

আরও পড়ুন-কালো মনোকিনিতে সুইমিং পুলে এ কি করছেন ঝুমা বৌদি, ছবি পোস্টেই উত্তাল নেটদুনিয়া

আরও পড়ুনঃ মার্কিন পতাকার প্যান্ট পরে ট্রাম্পকে স্বাগত বরুণের, ভাইরাল হল ছবি

জন্মদিনে শাহিদ কাপুরকে বিশেষ শুভেচ্ছাবার্তা জানালেন তাঁর স্ত্রী মীরা কাপুর। ছবি শেয়ার করে লিখলেন লাভ অফ মাই লাইফ। 

জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠালেন আলিয়া ভাট। একই সঙ্গে অভিনয় করেছেন তাঁরা উরতা পঞ্জাব ছবিতে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তিনি লিখলেন ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় শাহিদ। লাভ লাভ লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক।’

আরও পড়ুনঃ মলদ্বীপে ঠোঁটে-ঠোঁট বিপাশা-করণের, ড্রিমট্রিপে বরের জন্মদিন পালন অভিনেত্রীর

পাশাপাশি শুভেচ্ছা জানালেন কিয়ারা আডবানি। ২০১৯-এ শাহিদ কাপুর অভিনীত ছবি কবীর সিং যেন নতুন করে লাইম লাইট ফিরিয়ে দিয়েছে শাহিদ কাপুরকে। সেই ছবিতেই শাহিদের বিপরীতে অভিনয় করেছিলেন কিয়ারা। ছবি শেয়ার করে কিয়ারা লেখেন- শুভ জন্মদিন ভাইজান। 

বর্তানে বেশ কয়েকটি ছবির কাজন নিয়ে ব্যস্ত শাহিদ। সম্প্রতি শ্যুটিং সেটে আহত হয়েছিলেন তিনি। তারই মাঝে চলেছে ছবির কাজ। আগামী ছবি জোরসে-তে আবারও দর্শকদের তাক লাগাতে আসছেন অভিনেতা। জন্মদিনেও সেই সেটেই কাটছে তাঁর সময়। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত