জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা, খুনের চক্রান্ত, বাবার বিরুদ্ধে পুলিশের দারস্থ বলিউড অভিনেত্রী

Published : Aug 27, 2020, 08:19 AM ISTUpdated : Aug 27, 2020, 11:17 AM IST
জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা, খুনের চক্রান্ত, বাবার বিরুদ্ধে পুলিশের দারস্থ বলিউড অভিনেত্রী

সংক্ষিপ্ত

অভিনেত্রীর বয়স মাত্র ১৯ বছর এরই মাঝে বলিউড সফরে সামিল রাতারাতি বাড়ি থেকে আসে বিয়ের চাপ, শুরু মারধর মাকে নিয়ে পালিয়ে পুশিকের কাছে অভিযোগ দায়ের

বাবার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বলিউড অভিনেত্রী ত্রুপ্তি শঙ্খধর। হিন্দি জনপ্রিয় ধারাবাহিক  ‘কুমকুম ভাগ্য’-তে অভিনয় করেন তিনি। সবে মাত্র তিনি বলিউডে কেরিয়ার তৈরি করা শুরু করেছেন। এখানেই শেষ নয়, পাশাপাশি তাঁর বয়স এখন মাত্র ১৯, একটি ধারাবাহিক ও একটি দক্ষিণী ছবিতেই মাত্র দেখা গিয়েছে তাকে। সবে মাত্র পরিণত হয়েছেন তিনি, এরই মাঝে জোর করে বিয়ের চেষ্টা!

আরও পড়ুনঃ ধর্ম নিয়ে প্রশ্নে জেরবার শাহরুখ পত্নী, হিন্দু না মুসলিম, মন্নতের অন্দরমহলে কোন ধর্মের রাজ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও মুহূর্তে হয়ে উঠেছে ভাইরাল। যেখানে এই অভিনেত্রীকে রাস্তার মধ্যে থেকে একটি ভিডিও করতে দেখা যায়, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট পাড়ায়। তিনি জানান, তাঁর পরিবারই তাঁর পাশে ছিল, কিন্তু হঠাৎই তাঁর বাবা তাঁর বিয়ে ঠিক করে বসেন। সেই বিয়ে করতে রাজি না থাকায় বেজায় খেপে ওঠেন তাঁর বাবা, নাম রাম রতন শঙ্খধর। তিনি রীতিমত শুরু করেদেন অত্যাচার। 

 

 

শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে অভিনেত্রী বলেন, তাঁর বাবা সব টাকা ফেরত চেয়েছেন, যা তিনি অভিনেত্রীর ওপর খরচ করেছেন। তাঁর চুল টেনে তাঁকে ও তাঁর মাকে একাধিকবার মারা হয়। যায় ফলে ভয়ে পালিয়ে আসেন তিনি। এই খবর পুলিশকেও জানিয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই নিয়ে কোনও অভিযোগই পাননি তাঁরা। কিন্তু ভিডিওটি দেখে সেই বিষয় লক্ষ্য রাখছে বারেলি পুলিশ। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৬৮ বছর বয়সেও সানি দেওল কীভাবে ফিট, দেখে নিন ওয়ার্কআউটের সময় ঠিক কেমন লাগে অভিনেতাকে
ও রোমিও প্রথম দিনের কালেকশন কত হল! প্রথম দিনে কতটা বাজিমাত করতে পারল শাহিদের ছবি?