ড্রিম গার্ল-এর জোর ধাক্কা, তবুও অনড় সাহো, ১৭ দিনেও বক্স অফিসে ঝড়

Published : Sep 16, 2019, 05:28 PM ISTUpdated : Sep 16, 2019, 05:32 PM IST
ড্রিম গার্ল-এর জোর ধাক্কা, তবুও অনড় সাহো, ১৭ দিনেও বক্স অফিসে ঝড়

সংক্ষিপ্ত

ড্রিম গার্ল ছবির মুক্তিতে মুশরে পড়ল সাহো ১৭ দিনে বক্স অফিসে একাই রাজত্ব প্রভাসের এখনও পাল্লা দিয়ে চলছে এই ছবি দেখে নিন সাহোর বক্স অফিস কালেকশন

সাড়ে তিনশো কোটি টাকার বাজেটের ছবি সাহো, মুক্তির পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছিল। একের পর এক অভিযোগ, সাহো ঘিরে বিতর্কও ছিল তুঙ্গে। তবুও কোথাও যেন থামতে নারাজ এই ছবির গতি। 

আরও পড়ুনঃ 'অনুকরণ করে বেশি দূর নয়', লতা মঙ্গেশকরের মন্তব্যে এবার মুখ খুললেন রাণু

প্রথম থেকেই বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে প্রভাস। ভেঙেছে একের পর এক রেকর্ড। কিন্তু এবার সাহোকে বেজায় প্রতিযোগিতার মুখে ফেলল আয়ুষ্মান। অধিকাংশ প্রেক্ষাগৃহেই এখন সাহো নয়, ড্রিম গার্ল-এর বাস। ফলে ইচ্ছে থাকলেও সুযোগ মত সাহো দেখা হয়ে উঠছে না অনেক ভক্তদেরই। কমেছে হলের সংখ্যা, তবুও ১৭তম দিনেও আড়াই কোটির ব্যবসা করল সাহো।

আরও পড়ুনঃ ঠিক একশো দিন আগে মিলল চমক, এভাবেই বক্স অফিসে পা রাখবেন সলমন খান

প্রথম দিনেই সাহো ঘরে তুলেছিল ৮৯ কোটি টাকা। পরবর্তি দুই দিনে তা কমে দাঁড়ায় ৫৫ কোটি টাকা। কিন্তু এই তিন দিনেই সাহো পকেটজাত করেছিল দেড় কোটিরও বেশি টাকা। ছবির রিভিউ ছিল না প্রভাসের পক্ষে, রীতিমত মাথা ঘামিয়ে বুঝতে হবে ছবি, ফলে দর্শক মনোসংযোগ হারিয়েছে বেশ কিছু অংশে। কিন্তু সাহো নিজের গতি কমালেও বর্তমানে তা তিনশো কোটির ক্লাবে নাম লিখিয়েছে। 

একই সঙ্গে চলছে ছিছোড়ে ছবি। সেখানেও দেখা যায় শ্রদ্ধা কাপুরকে। কিন্তু তাঁর উপস্থিতিতে দুই ছবিই যেন এক ধাপ এগিয়ে গেল। সাহো ঝড়ে সেভাবে বক্স অফিসে টিকল না ছিছোড়ে। কিন্তু আয়ুষ্মান খুরানার ছবিতে এবার নড়ে চড়ে বসতে হল সাহো-কে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও