ডিজিটালে আসছে সুশান্তের শেষ ছবি দিল বেচারা, স্থির হল ছবি মুক্তির দিন

Published : Jun 25, 2020, 06:03 PM IST
ডিজিটালে আসছে সুশান্তের শেষ ছবি দিল বেচারা, স্থির হল ছবি মুক্তির দিন

সংক্ষিপ্ত

সুশান্তের শেষ ছবি এবার মুক্তির অপেক্ষায় প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন ডিজিটালে মুক্তি পেতে চলেছে ছবি ছবি দেখতে পাবেন সকলেই 

এবার মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা। মুকেশ ছাবড়া পরিচালিত এই ছবির শেষ মুহূর্তের কাজ চলছে। জুলাই মাসেই তা মুক্তি পেতে চলেছে। তবে বড় পর্দায় নয়। ছবি মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে। ডিজনি প্লাস হটস্টারেই মিলছে দিল বেচারা। ছবিটিতে অভিনয় করেছেন প্রটাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সইফ আলি খান ও সঞ্জনা সঙ্ঘী। ছবিটি ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জন্য এবার তা মুক্তি পাবে ডিজিটাল মিডিয়াতে। 

আরও পড়ুনঃ হট লুক থেকে পার্ফেক্ট ফিগার, কোয়েলের সৌন্দর্যের পেছনে থাকা গোপন ডায়েট

 

২৪ জুলাই এই ছবির প্রিমিয়ার। দিল বেচারার মধ্যে দিয়েই বলিউডে হাতেখড়ি হচ্ছে ছবির অন্যতম নায়িকা সঞ্জনা সঙ্ঘী। খবর প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। অনেকের মতে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেই সঠিক শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে তারকার প্রতি। কিন্তু কবে বিনোদন জগত ফিরবে ছন্দে, কোনও ধারণাই নেই, ফলে ডিজিটালেই ভক্তরাদে দেখতে পাবেন সুশান্তের শেষ ছবি। 

 

 

ছবি মুক্তির খবর শেয়ার করে সঞ্জনা সঙ্ঘী লেখেন, এই ছবিতে আবারও দর্শকেরা নতুন করে চিনবেন সুশান্ত সিং রাজপুতকে। মৃত্যুর আগে মুক্তি পাওয়া শেষ ছবি ছিল সুশান্তের ছিঁচোড়ে। সেই ছবিতে তিনি শিখিয়েছিলেন কীভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়, জীবন যুদ্ধা হার মেনে নেওয়াটা কাম্য নয়, অথচ শেষ সময় এই সহজ সত্যিটা নিজেই বুঝতে পারলেন না অভিনেতা। এখন সকলের নজরে কেবল একটাই ছবি দিল বেচারা। মুকর্তির দিন প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে ওঠে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক