মাঝ সমুদ্রে উত্তাপ ছড়াচ্ছেন বলিউডের এই নায়িকা, আর সেই ছবিতে কমেন্ট করেছেন টাইগার শ্রফ!

Published : Mar 28, 2022, 10:09 PM IST
মাঝ সমুদ্রে উত্তাপ ছড়াচ্ছেন বলিউডের এই নায়িকা, আর সেই ছবিতে কমেন্ট করেছেন টাইগার শ্রফ!

সংক্ষিপ্ত

সিনেমার পর্দায় সাহসী দৃশ্য হোক বা রিয়েল লাইফে হট অ্যান্ড বোল্ড অবতারে দিশা কিন্তু সর্বদাই সুপারহিট| এবার মাঝ সমুদ্র থেকে উষ্ণতার ছোঁয়ায় সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন নায়িকা|

বলিউডের অন্যতম সাহসী নায়িকার তালিকায় নিঃসন্দেহে উঠে আসে বলিউডের সেক্সি ও গ্ল্যামারাস স্টার দিশা পাটানির নাম| সিনেমার পর্দায় সাহসী দৃশ্য হোক বা রিয়েল লাইফে হট অ্যান্ড বোল্ড অবতারে দিশা কিন্তু সর্বদাই সুপারহিট| এবার মাঝ সমুদ্র থেকে উষ্ণতার ছোঁয়ায় সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন নায়িকা| গোটা শরীর জলের নীচে আর মুখখানি বেড় করে দিশার উঁকিতেই কাবু নেটাগরিকরা|

নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি সমুদ্রের মাঝে  নিজের একটি ছবি পোস্ট করেছেন বলিউডের গ্ল্যামারাস নায়িকা দিশা পাটানি| সোশ্যাল মিডিয়ায় যখনই দিশা সুপারহট ছবি পোস্ট করেন তখন কমেন্ট বক্সে বয়ে যায় নেটিজেনদের প্রশংসার ঝড়| এবার সেই ঝড়ের গতিকে আরেকটু বাড়িয়ে দিলেন দিশার চর্চিত প্রেমিক টাইগার শ্রফ| শুধু টাইগারই নন, তাঁর বোন কৃষ্ণা শ্রফও| মাঝ সমুদ্রে ডুবে দিশার সূর্যের আলো উপভোগ করার দৃশ্য এখন ইন্সটাতে উষ্ণতার পারদ চড়ছে তা বলার অবকাশই রাখছে না|

সৈকত বেব দিশার সৈকতে উষ্ণতা ছড়ানোর ছবি প্রায়শয়ই শেয়ার করতে দেখা যায়। উল্লেখযোগ্যভাবে  ইন্সটাগ্রামে দিশার সাম্প্রতিক সমুদ্র সৈকতের ছবিও সকলের নজর কাড়ছে। দিশা নিজের ছবি পোস্ট করার পাশাপাশি একটি সিল মাছের ছবিও শেয়ার করেছেন| আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিশার লেটেস্ট ইন্সটা পোস্ট|

সম্প্রতি ইনস্টাগ্রামে দিশার ফলোয়ারের সংখ্যা পৌঁছেছে চার কোটিতে| আর সেই উপলক্ষে দিশা সকলের ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেত্রী। ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দিশা পাটানির। এরপর বাঘি ২, ভারত-এর মতো ছবিতে অভিনয়ের দক্ষতায় দর্শকের মনে স্থায়ী আসন লাভ করেছেন দিশা পাটানি|

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?