১ দিনের অপেক্ষার অবসান,২৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে গেহরাইয়াঁ

Published : Dec 20, 2021, 02:05 PM ISTUpdated : Dec 21, 2021, 06:07 PM IST
১ দিনের অপেক্ষার অবসান,২৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে গেহরাইয়াঁ

সংক্ষিপ্ত

পরিচালক শকুন বার্তার সঙ্গে বলিউডের আগামী ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। সম্প্রতি পরিচালক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন খুব শীঘ্রই শেষ হবে নতুন প্রোজেক্টের কাজ।  

অবশেষে ১ দিনের সেই প্রতীক্ষার অবসান। রহস্যের চাদর উন্মোচন করে প্রকাশ্যে এল শকুন বাটরা(Shakun Batra) পরিচালিত এবং দীপিকা পাডুকোন(Deepika padukon), অনন্যা পাণ্ডে(Ananya Pandey) ও সিদ্ধান্ত চতুবের্দী(Siddhant Chaturbedi) অভিনীত সেই বহুপ্রতিক্ষীত ছবির নাম গেহেরাইয়াঁ। সিনেমার কাস্ট অ্যান্ড ক্রু ছবি নিয়ে সোশ্যাল সাইটে ১ দিনের অপেক্ষা করার আবেদন জানিয়ে ভক্তদের মধ্যে একটা টানটান উত্তেজনার সৃষ্টি করেছিল। প্রত্যেকের লেখার মধ্যেই লুকিয়ে ছিল গভীর একটি রহস্য যে ১ দিন পর ঠিক কী ঘোষণা হতে চলেছে। সিনেমার নাম প্রকাশ্যে আসার একটা আঙাস সকলেই পেয়েছিল। তবে সিনেমার নামের সঙ্গে কিন্তু নাম প্রকাশ্যের যে স্টাইল তার যথেষ্ট সাদৃস্য রয়েছে বলাই বাহুল্য। হিন্দি শব্দ গেহরাইয়াঁ (Gaheraiyan) মানে গভীর, আর সিনেমার নাম প্রকাশ্যের আগে তারকারাও সেই রকম এক গভীর রহস্যভেদেরই বার্তা ছুঁড়ে দিয়েছিল আমামোর ভক্তের উদ্দেশ্যে। তবে চমকের কিন্তু এখানেই শেষ নয়। পরিচালক শকুন বাটরার বহুপ্রতিক্ষীত ছবি গেহরাইয়াঁ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে(OTT Platform)। আমাজন প্রাইম ভিডিও(Amazon Prime Video)-র ওয়ার্ল্ড প্রিমিয়ারে প্রদর্শিত হবে ছবিটি। আগামি ২৫ জানুয়ারি আমাজনে শুরু হবে গেহরাইয়াঁর (Gaheraiyan) স্ট্রিমিং। 

প্রসঙ্গত, সিলভারস্ক্রিনে দীপস ম্যাজিক দেখতে অপেক্ষা করে থাকেন সিনেপ্রেমী মানুষরা। রুপোলি পর্দায় দীপিকা পাডুকোনের(Deepika padukon) আবির্ভাব মানেই নতুন কোনও চমকের অপেক্ষা। ভিন্নস্বাদের চরিত্রে বিগস্ক্রিনে বরাবারই নিজের দক্ষ অভিনয় শৈল দিয়ে দর্শকের মন জয় করেন রণবীর ঘরণী। ফের বড়পর্দায় দর্শকের মন মাতাতে তৈরি হচ্ছেন বলিউডের(bollywood) রানি পদ্মাবতী। গত কালই সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে তাঁর আগামী ছবির বেশ কিছু সাদা-কালো ছবি পোস্ট করেন। সেই ছবিকে ঘিরে দীপিকা ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল একটা চাপা উত্তেজনা। কারন দীপিকা পাডুকোন তাঁর আগামী ছবি(Next mOvie Of Deepika) প্রসঙ্গে একপ্রকার মুখে কুলুপ এটেই রেখেছিলেন। শুধু দীপিকাই নয়, শকুন বাটরার আগামী ছবিকে ঘিরে এই ছবির আরও দুই স্টার কাস্ট অনন্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেধীও সেই একই পথ অনুসরণ করেছিল। তাঁরা দুজনেই সোশ্যাল সাইটে প্রতিটি হিন্দি ছবির দর্শককে ১ দিনের অপেক্ষারই অনুরোধ জানিয়েছিলেন। তাঁরা বলেছিলেন একদিনের অপেক্ষার পরই সকলের জন্য আসছে একটা বিশেষ সুখবর। তবে সিদ্ধান্তের অপেক্ষার বার্তা দেওয়ার স্টাইলটা আবার একটু অন্যরকম। সুন্দর সায়েরির সঙ্গে ১  টা দিন অপেক্ষা করার অনুরোধ করেছে সিনেপ্রেমীদের। উল্লেখ্য, এই ছবির হাত ধরে প্রথমবার সিলভার স্ক্রিনে একফ্রেমে দীপিকার সঙ্গে দেখা যাবে বলিউডের এককালীন সুপারস্টার চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডেকে। 

আরও পড়ুন-Deepika Next Movie-অপেক্ষার ১ দিন, সরে যাবে রহস্যের চাদর,প্রহর গুনছে সিনেপ্রেমীরা

আরও পড়ুন-Deepika Padukone Fitness Tips: সূর্য নমস্কার দিয়ে দিন শুরু, দিনভর পাতে কী কী থাকে সেলেবের

এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মত বলিউডের বর্ষীয়ান অভিনেতারাও। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস ও ভায়াকম ১৮। এই দুই প্রযোজনা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে  জৌস্কা ফিল্মস। সিনেমার স্টোরি লাইন নিয়ে আপাতত কিছু প্রকাশ্যে আসেনি। এটার জন্য যে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তা বলাই বাহুল্য।

https://www.facebook.com/DharmaMovies/posts/10161043860820701;


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?