হৃত্বিকের সিগনেচার স্টেপ খুদে স্টারের পায়ে , ভাইরাল ভিডিওতে মুগ্ধ গ্রিক গড

Published : Jun 18, 2020, 03:27 PM ISTUpdated : Jun 18, 2020, 04:41 PM IST
হৃত্বিকের সিগনেচার স্টেপ  খুদে স্টারের পায়ে , ভাইরাল ভিডিওতে মুগ্ধ গ্রিক গড

সংক্ষিপ্ত

জয় জয় শিব শঙ্কর গানে অবাক করা নাচ হৃত্বিকের ছন্দে তাক লাগাল ছোট্ট মেয়ে মুহূর্তে ভিডিও হল ভাইরাল মুগ্ধ হয়ে তা শেয়ার করলেন হৃত্বিক 

পর্দায় হৃত্বিক মানেই ছবি থেকে দর্শকদের অতিরিক্ত পাওনা অনবদ্য নাচ। প্রতিটা ছবির ক্ষেত্রেই তার ব্যতিক্রম ঘটে না। তবে সুপার থার্টি সামনে এনেছিল এক অন্য হৃত্বিককে। যাঁর মধ্যে ছিল না হৃত্বিকের সিগনেচার স্টেপ। কিন্তু সেই আশ মেটাতে একই বছর সামনে এসেছিল ওয়ার ছবি। সেখানেই জয় জয় শিব শঙ্কর গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে তাক লাগিয়েছিলেন হৃত্বিক। মুহূর্তে ভাইরাল হয়েছিল তাঁর এন্ট্রি স্টেপ। 

আরও পড়ুনঃ 'কেন এই পথে সুশান্ত', পুলিশি জেরার মুখে এবার কাস্টিং ডিরেক্টর মুকেশ

এই গানের ভিডিও প্রকাশ্যে আসার পরই এই স্টেপ হয়ে যায় ভাইরাল। সোশ্যাল মিডিযায় কেউ ছাড়ে টিউটরিয়ান, কেউ আবার তা করেও দেখান। তবে এবার সেই নাচ করে হৃত্বিকের নজর কাড়ল একটি ছোট্ট মেয়ে। জয় জয় শিব শঙ্কর গানের সঙ্গে নেচে ভাইরাল হওয়া ভিডিওটি দেখা মাত্র শেয়ার করেছিল হৃত্বিক ফ্যান ক্লাব। আর সেখান থেকেই ভিডিওটি চোখে পড়ে হৃত্বিকের। তিনি মুগ্ধ হয়ে তা আবারও পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। 

 

 

এই প্রথম নয়, এর আগেও এক ব্যক্তির নাচের ভাইরাল ভিডিও পোস্ট করেছিলেন গ্রীক গড। বলিউডে নাচ নিয়ে সকলের নজর কেড়েছেন এমন অভিনেতাদের তালিকাতে সকলের ওপরের নামটাই আসে হৃত্বিকের। তাঁর ফ্লসেল স্টেপ থেকে শুরু করে মুগ্ধ করা ফ্লোর প্রেজেন্টেশন, এক কথায় অনবদ্য। ,সেই তারকাকেই এবার চমক লাগাল ছোট্ট মেয়েছি। রতিমহারথীরা যে স্টেপ করতে ঘাম ঝড়াচ্ছেন, তা পলকে করে ফেলা মেয়েটির ভিডিওতে এখন মেতে নেট-দুনিয়া। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন