প্রাক্তনের হাত ধরে ফ্রান্সে হৃত্বিক, মোহ কাটিয়ে কী তবে ঘরে ফেরার পালা

Published : Jan 07, 2020, 07:38 PM IST
প্রাক্তনের হাত ধরে ফ্রান্সে হৃত্বিক, মোহ কাটিয়ে কী তবে ঘরে ফেরার পালা

সংক্ষিপ্ত

প্রাক্তনের হাত ধরে বিদেশে হৃত্বিক মোহ কাটিয়ে ঘরে ফেরার পালা একই সঙ্গে ছুটি উপভোগ করছেন সুজান-হৃত্বিক মুহুর্তে ছবি ভাইরাল নেট দুনিয়ায়

মোহ-ই বটে। দীর্ঘদিনের প্রেম, আর তার পরিণতি বিয়ে। সেখান থেকেই এক নতুন পথ চলা শুরু করেছিলেন হৃত্বিক ও সুজন। ১৪ বছর একই সঙ্গে পথ চলা, সংসার করা। কিন্তু সল্টারডাম যতই উঠতে শুরু করল ততই যেন ঘর থেকে মুখ ফেরাতে শুরু করেছিলেন হৃত্বিক রোশন। কোথাও যেন সেই সম্পর্ক দানা বাঁধছিল না। তবে এবার ফ্রেমে ধরা পড়ল এক ভিন্ন ছবি। 

আরও পড়ুনঃ গেরুয়া শিবিরকে তোপ টুইঙ্কেলের, ভুয়ো ছবিতে নাজেহাল অক্ষয়

শীতের মরশুমে এক প্রকার সকলেই ছুটির আমেজে গা ভাসিয়েছেন। একের পর এক তারকারা পাড়ি দিচ্ছেন বিদেশে। কেউ পরিবারের সঙ্গে, কেউ আবার বিশেষ কারুর হাত ধরে। সেই তালিকাতে থেকে এবার বাদ পড়লেন না খোদ হৃত্বিক রোশন। তিনিও ছুটির মেজাজে এবার গা ভাসাতে পাড়ি জমালেন ফ্রান্সে, সঙ্গে গেলেন সুজান খান। 

 

 

দীর্ঘ ১৪ বছরের সম্পর্কে ইতি টেনে ছিলেন দুজনেই ২০১৪ সালে। যার দায় হৃত্বিক রোশন নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন। জানিয়ে ছিলেন, অধিকাংশ সময়ই তিনি সম্পর্কের প্রতি লয়াল থাকতে পারছিলেন না। তার জীবন্ত উদাহরণ হলেন কঙ্গনা রানওয়াত। তাঁর সঙ্গেও হৃত্বিক রোশন ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। কিন্তু সেই মোহ কাটিয়ে এবার বোধ হয় ঘরে ফেরার পালা। প্রায়সই তাঁদের একই সঙ্গে সময় কাটাতে দেখা যায়। কখনও পার্টিতে কখনও কোনও অনুষ্ঠানে। তবে একই সঙ্গে থাকতে চলেছেন কি না সেই বিষয় এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি কেউই। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত