শীঘ্রই বিয়ে করতে চলেছেন অর্জুন ? নিজেই খোলসা করলেন অভিনেতা

Published : Jul 23, 2022, 10:26 AM IST
শীঘ্রই বিয়ে করতে চলেছেন অর্জুন ? নিজেই খোলসা করলেন অভিনেতা

সংক্ষিপ্ত

আর মাত্র এক সপ্তাহ বাকি এক ভিলেন রিটার্নস ছবিটি রিলিজ করতে। ছবির অভিনেতা অর্জুন কপূর ইতিমধ্যেই ছবির প্রচারে ব্যস্ত। এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে অর্জুন নাকি খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসতে চলেছেন। সত্যি কি তাই? কবে বিয়ে করছেন অর্জুন? এশিয়ানেটের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজে মুখে জানালেন অভিনেতা, চলুন জেনে নেওয়া যাক।  

আর মাত্র এক সপ্তাহ বাকি এক ভিলেন রিটার্নস ছবিটি রিলিজ করতে। ছবির অভিনেতা অর্জুন কপূর ইতিমধ্যেই ছবির প্রচারে ব্যস্ত। বিভিন্ন শহরে তাঁর দিশা পটানি, তারা সুটারিয়া সহ তাঁর সহ অভিনেতাদের সঙ্গে ছবির প্রচার করছেন তিনি। আশা করা হচ্ছে জন আব্রাহামও খুব শিহ্রই তাঁদের সঙ্গে যোগদান করবেন। এই তিন মূর্তি প্রচারে কিন্তু কোনো খামতিই রাখছেন না।ছবির ট্রেলার কিন্তু ইতিমধ্যেই দারুণ প্রতিক্রিয়া পেয়েছে। চবিতে অর্জুন ছাড়াও রয়েছেন জন আব্রাহাম, দিশা পটানি এবং তারা সুতরিয়া। ট্রেলার দেখে দর্শক কিন্তু ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছেন যে এই ছবিতে আসল ভিলেন কে? জন নাকি অর্জুন? নাকি আরও অপ্রত্যাশিত কিছু? এর আগের পার্টটি অর্থাৎ এক ভিলেন ছবিটিও কিন্তু দারুণ প্রভাব বিস্তার করেছিল দর্শক মহলে, বিশেষ করে সিদ্ধার্থ ও শ্রদ্ধার রসায়ন খুবই পছন্দ হয়েছিল দর্শকের, ছবিতে ভিলেন হিসেবে রিতেশ দেশমুখ দারুণ সাড়া ফেলেছিলেন দর্শকের মধ্যে। এই ছবি ঘিরেও তৈরি হয়েছে বিপুল প্রত্যাশা।

ছবির প্রচারে বৃহস্পতিবার ইন্দোরে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাঁকে তাঁর বিবাহ সম্পর্কে প্রশ্ন করা হয়। এই নিয়ে কোনো সন্দেহ নেই, যে ব্যক্তিগত জীবনের কারণে অর্জুন প্রায়ই খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি অভিনেতাকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে যে খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। অভিনেতাকে এই বিষয় প্রশ্ন করা হলে নিজেই খোলসা করেন, এশিয়ানেটের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর জীবনের সবচেয়ে মজার বা অদ্ভুত কোনো খবর যেটা তিনি নিজের বিষয় শুনেছেন। উত্তরে তিনি বলেন, ' আমি বিয়ে করতে চলেছি'। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে অভিনেতা নিজের বিয়ের গুঞ্জনটি সম্পূর্ন ভুয়ো প্রমাণ করেছেন। অর্জুনকে তাঁর প্রিয় হলিডে - ডেস্টিনেশন সম্পর্কেও জিজ্ঞেস করা হয়েছিল, মালদ্বীপ নাকি ফ্রান্স কোনটি কে নির্বাচন করবেন তিনি, এর উত্তরে অভিনেতা জানান, 'নিউ ইয়র্ক ' , এছাড়াও অর্জুন আরও বলেন, দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে তাঁর প্রিয় অভিনেতা পুষ্পা দ্য রাইজ খ্যাত আল্লু অর্জুন।  ২০১৪ তে এক ভিলেন ছবিটি তে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কপূর ও রিতেশ দেশমুখ, এক ভিলেন রিটার্নস এ প্রথমবার অভিনেত্রী তারা সুতারিয়া কে নিজের গলায় গান গাইতে শোনা যাবে। মোহিত সুরি পরিচালিত ও ভীষন কুমার এর টি সিরিজ প্রযোজিত এই ছবিটি, ২৯ জুলাই সিনেমাহলে মুক্তি পেতে চলেছে। 

আরও পড়ুন,মালাইকার বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনেও কেন বিক্রি করে দিলেন অর্জুন? তবে কি তাঁদের সম্পর্কের অবনতি?

আরও পড়ুন,রচনা নয়, অপরাজিতার কারণে টিআরপিতে হায়েস্ট দিদি নাম্বার ওয়ান?

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা