ফের ম্যারাথন জেরার মুখে জ্যাকলিন, সুকেশের ঘনিষ্ঠ পিঙ্কির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা নায়িকাকে

Published : Sep 14, 2022, 01:01 PM ISTUpdated : Sep 14, 2022, 01:02 PM IST
ফের ম্যারাথন জেরার মুখে জ্যাকলিন, সুকেশের ঘনিষ্ঠ পিঙ্কির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা নায়িকাকে

সংক্ষিপ্ত

 ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইডির চার্জশিটে অভিযুক্তর তালিকায় নাম রয়েছে জ্যাকলিনের। ১৪ সেপ্টেম্বর ফের দিল্লি পুলিশের ইকোনমিক উইংস-এর অফিসে পৌঁছলেন জ্যাকলিন। সূত্রের খবর সুকেশের সঙ্গে আলাপ করানো  পিঙ্কি ইরানির সঙ্গে বসিয়ে জেরা করা হবে জ্যাকলিনকে। 

বড়সড় বিপাকে পড়তে চলেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ফের দিল্লি পুলিশের ম্যারাথন জেরার মুখে পড়তে চলেছেন জ্যাকলিন। এই প্রথমবার নয়, এর আগেও ২১৫ কোটি টাকা উদ্ধারের মামলায় একাধিকবার ইডি-র ম্যারাথন জেরার মুখে পড়েছিলেন জ্যাকলিন। এই মাসের শুরুতেই বলি নায়িকার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছিল ইডি। দিল্লির ইকোনমিক উইংস-এর হাজিরাও এড়িয়ে গেছেন জ্যাকলিন। ফের নয়া সমন জারি করা হবে বলে জানা গিয়েছে জ্যাকলিনের বিরুদ্ধে। এতেই আরও  বিপাকে পড়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইডির চার্জশিটে অভিযুক্তর তালিকায় নাম রয়েছে জ্যাকলিনের। ১৪ সেপ্টেম্বর ফের দিল্লি পুলিশের ইকোনমিক উইংস-এর অফিসে পৌঁছলেন জ্যাকলিন। সূত্রের খবর সুকেশের সঙ্গে আলাপ করানো  পিঙ্কি ইরানির সঙ্গে বসিয়ে জেরা করা হবে জ্যাকলিনকে। 

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। সূত্রের খবর জ্যকলিনকে আজ কী কী প্রশ্ন করা হবে তার তালিকা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে। তিনি কী কী উপহার পেয়েছেন সুকেশের থেকে, মোট কতবার দেখা করেছেন কনম্যানের সঙ্গে তার সমস্ত হিসেবও দিতে হবে জ্যাককে। এখানেই শেষ নয়, সুকেশের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়েও আজ অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে পারেন জ্যাকলিন। আগে থেকেই জ্যাকলিনকে জানানো হয়েছে, বেশ কয়েকদিন তাকে দিল্লিতে থাকতেও হতে পারে। জেরার কারণে পরপর তার ডাক পড়তে পারে বলে জানা গেছে।

 

 

ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নাম। জানা গিয়েছে সুকেশ গ্রেফতার হওয়ার পরই নিজের ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলেছে জ্যাকলিন। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের।  অন্যদিকে সুকেশের সঙ্গে বেশ ভাল ভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশ  চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ । এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ।  জ্যাকলিনের মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিতেন  সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী  প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।জ্যাকলিন নাকি ষড়যন্ত্রের শিকার, তেমনটাই দাবি করেছেন অভিনেত্রীর আইনজীবী প্রশান্ত পাতিল। জ্যাকলিনের আইনজীবী দাবি করেছেন, তদন্তকারী সংস্থাগুলিকে সমস্তরকম ভাবে সহযোগিতা করছেন অভিনেত্রী। এখন পর্যন্ত প্রতিটা সমনেই তিনি হাজিরা দিয়েছেন। এমনকী সমস্ত তথ্যও ইডির কাছে জমা দিয়েছেন। তাও কেন হেনস্থা করা হচ্ছে নায়িকাকে? আইনজীবী প্রশান্ত পাতিল দাবি করেছেন, জ্যাকলিনকে প্রতারণা করা হয়েছে। তদন্তকারীরা এটা বুঝতে কেন পারছে না। জ্যাকলিন আরও বড় অপরাধমূলক ষড়যন্ত্রের শিকার। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবারই দিল্লি আদালতে জ্যাকলিনের বিরুদ্ধে দায়ের হওয়া অতিরিক্ত চার্জশিট জামা পড়েছে। দিনকয়েক আগেই জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইডি। সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপের মামলায় ৭ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।  
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

গোয়া, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৫টি বিলাসবহুল বাড়ি রশ্মিকা মন্দানার! অন্দরের ছবি দেখে নিন
Dhurandhar 2 Teaser: প্রতিশোধের গল্প নিয়ে আসছে 'ধুরন্ধর ২' হল টিজার লঞ্চ, কবে রিলিজ করবে ছবি?