একটানা ৮ ঘন্টা ম্যারাথন জেরা, ফের বয়ানে গড়মিল, আবারও ডাকা হতে পারে জ্যাকলিনকে

Published : Sep 15, 2022, 09:59 AM IST
একটানা ৮ ঘন্টা ম্যারাথন জেরা, ফের বয়ানে গড়মিল, আবারও ডাকা হতে পারে জ্যাকলিনকে

সংক্ষিপ্ত

বুধবারই ২১৫ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ম্যারাথন জেরার মুখে পড়েছেন জ্যাকলিন। এবার একটানা ৮ ঘন্টার ম্যারাথন জেরার মুখে পড়েন জ্যাকলিন। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইংস-এর  জেরায় জানা গেছে, অভিনেত্রী জ্যাকলিনের বয়ানে অসঙ্গতি রয়েছে। ফের আবারও ডাক পড়তে পারে অভিনেত্রীর।

বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। গত বুধবারই ২১৫ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ম্যারাথন জেরার মুখে পড়েছেন জ্যাকলিন। তবেএই প্রথমবার নয়, এর আগেও ২১৫ কোটি টাকা উদ্ধারের মামলায় একাধিকবার ইডি-র ম্যারাথন জেরার মুখে পড়েছিলেন জ্যাকলিন।  তবে এবার একটানা ৮ ঘন্টার ম্যারাথন জেরার মুখে পড়েন জ্যাকলিন। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইংস-এর  জেরায় জানা গেছে, অভিনেত্রী জ্যাকলিনের বয়ানে অসঙ্গতি রয়েছে। ফের আবারও ডাক পড়তে পারে অভিনেত্রীর। সুকেশের সঙ্গে আলাপ করানো  পিঙ্কি ইরানিকেও জেরা করা হয়েছে। কনম্যানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন এই পিঙ্কি।

 এই মাসের শুরুতেই বলি নায়িকার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছিল ইডি। এর আগেও দিল্লির ইকোনমিক উইংস-এর হাজিরাও এড়িয়ে গেছেন জ্যাকলিন। ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইডির চার্জশিটে অভিযুক্তর তালিকায় নাম রয়েছে জ্যাকলিনের।  ইকোনমিক অফেন্স উইংস-এর স্পেশ্যাল সিপি রবীন্দ্র যাদব প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছে, আমরা আজ জ্যাকলিনকে জেরা করেছি। সুকেশের থেকে কী কী উপহার নিয়েছেন এবং অন্যান্য সমস্ত বিষয়েই তাকে জেরা করা হয়েছে। তবে প্রচুর অসঙ্গতি পাওয়া গেছে, প্রয়োজন পড়লে আবারও ডাকা হবে। সূত্রের খবর জ্যকলিনকে আজ কী কী প্রশ্ন করা হবে তার তালিকা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল। আগে থেকেই জ্যাকলিনকে জানানো হয়েছে, বেশ কয়েকদিন তাকে দিল্লিতে থাকতেও হতে পারে। জেরার কারণে পরপর তার ডাক পড়তে পারে বলে জানা গেছে। প্রথম পিঙ্কি ও জ্যাকলিনকে আলাদা আলাদা জেরা করা হয়। তারপর মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

 

 

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নাম। জানা গিয়েছে সুকেশ গ্রেফতার হওয়ার পরই নিজের ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলেছে জ্যাকলিন। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের।  অন্যদিকে সুকেশের সঙ্গে বেশ ভাল ভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশ  চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ । এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ।  জ্যাকলিনের মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিতেন  সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী  প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

গোয়া, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৫টি বিলাসবহুল বাড়ি রশ্মিকা মন্দানার! অন্দরের ছবি দেখে নিন
Dhurandhar 2 Teaser: প্রতিশোধের গল্প নিয়ে আসছে 'ধুরন্ধর ২' হল টিজার লঞ্চ, কবে রিলিজ করবে ছবি?