তিলোওমায় হাজির জ্যাকলিন, কলকাতায় এসে সোজা পা রাখলেন কালীঘাটে, কেন জানেন?

Published : Jul 27, 2022, 01:10 PM IST
 তিলোওমায় হাজির জ্যাকলিন, কলকাতায় এসে সোজা পা রাখলেন কালীঘাটে, কেন জানেন?

সংক্ষিপ্ত

জ্যাকলিন ফার্ণান্ডেজকে নিয়ে সর্বদাই সরগরম বলিউড। কয়েক মাস ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ । ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়েছেন বলি নায়িকা। এবার তিলোত্তমায় হাজির জ্যাকলিন ফার্ণান্ডেজ। হঠাৎ কী কারণে কলকাতায় আসলেন জ্যাকলিন,তা নিয়ে নয়া রহস্য দানা বাঁধছে।

জ্যাকলিন ফার্ণান্ডেজকে নিয়ে সর্বদাই সরগরম বলিউড। কয়েক মাস ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ । ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়েছেন বলি নায়িকা। এবার তিলোত্তমায় হাজির জ্যাকলিন ফার্ণান্ডেজ। হঠাৎ কী কারণে কলকাতায় আসলেন জ্যাকলিন,তা নিয়ে নয়া রহস্য দানা বাঁধছে।

গত মঙ্গলবার সকাল সকালই কলকাতায় পা রাখেন জ্যাকলিন ফার্ণান্ডেজ। আর সেদিন বিকেলেই কালীঘাটে  দেখা যায় জ্যাকলিনকে। যদিও এ এমন কিছু নতুন ঘটনা নয়। ছবির প্রোমোশন হোক কিংবা নতুন ছবির শুটিং হামেশাই বলি তারকারা কলকাতায় এসে থাকেন। তবে জ্যাকলিন কোন কারণে কলকাতায় এসেছেন তার কারণ স্পষ্ট নয়। কালীঘাট চত্বরে নিজের মুখ লুকিয়ে রাখার চেষ্টাও করেন অভিনেত্রী। মুখে কালো মাস্ক, কপালে সিঁদুরের টিকা ও মাথায় ওড়না দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন অভিনেত্রী।  বেশ কিছুদিন ধরেই ইডি-র জটে তাকে পড়তে হয়েছে। আর্থিক তছরুপের মামলায় একাধিকবার ম্যারাথন জেরার মুখেও পড়েছিলেন অভিনেত্রী। বর্তমানে কেন্দ্রীয় সংস্থার রাজসাক্ষী জ্যাকলিন। 

 জ্যাকলিন ফার্ণান্ডেজ এবং সুকেশ চন্দ্রশেখরের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। বি-টাউনের অন্দরে কান পাতলেই তাদের নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। দিনকয়েক আগেই জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইডি। সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপের মামলায় ৭ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।  সুকেশ ও জ্যাকলিনকে নিয়ে জলঘোলা কম হয়নি। একাধিকবার প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হওয়ার পর থেকেই জ্যাকলিনকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।  ঘনিষ্ঠ চুম্বন থেকে বিছানায় তোলা সেলফি সবটাই নেটদুনিয়ার হটকেক। মিডিয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে জ্যাকলিনের ৭.২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যার মধ্যে ৭.১২ কোটি টাকা এফডি করা। ইডি অনুমান করছে প্রতারণার ৫.৭১ কোটি টাকা জ্যাকলিনকে দিয়েছিল সুকেশ। আরও জানা গেছে, জ্যাকলিনকে প্রায় ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার ও ২৭ হাজার অষ্ট্রিলিয়ান ডলার দিয়েছিল প্রতারক সুকেশ চন্দ্রশেখর। এর আগে জ্যাকলিনকে একাধিকবার জেরা করেছে জ্যাকলিনকে।  জ্যাকলিনের মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর । সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে  । সম্প্রতি ইডি-র জেরায় সমস্ত কিছু স্বীকার করেছেন সুকেশ চন্দ্রশেখর । অন্যদিকে ইডি-র জেরায় সুকেশ জানিয়েছে, তিনি জ্যাকলিনকে ৭ কোটির গয়না দিয়েছেন । এছাড়াও বিএমডব্লুউ এক্সফাইভ দিয়েছেন । এখানেই শেষ নয়, জ্যাকলিনের মা-কে একটি পোরশে এবং বাবাকেও একটি গাড়ি উপহার দিয়েছেন। এছাড়াও জ্যাকলিনের বোনকেও ১.১৩ কোটি টাকা ধার দিয়েছিলেন ।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা