ভ্যালেন্টাইন্স ডে-তে অমিতাভের উপহার, মুক্তি পেতে চলেছে ঝুন্ড ছবির প্রথম গান

Published : Feb 13, 2022, 06:44 PM IST
ভ্যালেন্টাইন্স ডে-তে অমিতাভের উপহার, মুক্তি পেতে চলেছে ঝুন্ড ছবির প্রথম গান

সংক্ষিপ্ত

ভালোবাসার দিনে ভক্তদের ছবির নতুন গান উপহার দিতে চলেছেন অমিতাভ বচ্চন, প্রকাশ্যে এলো টিজার। 

করোনার পরই তড়িঘড়ি ছন্দে ফেরার লড়াইয়ে নেমে পড়েছে বিটাউন। একের পর এক সেলেবের আগামী ছবির খবর সামনে আসছে। এরই মাঝে গত সপ্তাহে মুক্তি পেয়েছে ঝুন্ড ছবির টিজার (Jhund Movie Teaser) । অমিতাভ বচ্চনের আগামী ছবি ঘিরে ভক্তদের মাঝে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। প্রথমেই স্লাম এরিয়াতে ফোকাস, বিভিন্ন পরিত্যক্ত জিনিস দিয়ে অনবদ্য মিউডিক্যাল উপস্থাপনা, তাতেই মন জয় ভক্তদের। পরিশেষে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan Entry) এন্ট্রি, তাক লাগালো আবারও বলিউড শেহনশাহ, ছবির প্রতি খিদে বাড়িয়ে দিল এক ধাক্কায়। 

সেই রেশ কাটতে না কাটতেই জড়ের গতীতে ভাইরাল ঝুন্ড ছবির প্রথম গানের টিজার। সকলকে তাক লাগিয়ে অমিতাভ হাজির নয়া লুকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন, এবার প্রেম দিবসে থাকবে না কোনও বিশেষ উপহার এমন কি হয়! তাই রবিবারই সামনে আনলেন খবর। ঝুন্ড ছবির প্রথম গানের টিজার মুক্তি পেল এদিন। রাত পোহালেই সামনে আসবে ছবির প্রথম গান। 

 

 

২০২২ সালে আবারও ঘুরে দাঁড়ালো করোনা ভাইরাস (Coronavirus Out Break)। ঝড়ের গতিতে একের পর এক ছবি মুক্তির (Big Movie Releasee) দিন আবারও পিছনো শুরু। বিগ বাজেট (Big Budget Movie) একাধিক ছবি ছিল মুক্তির অপেক্ষায়। করোনার দাপটের আগেই একাধিক ছবি নিয়ে কাজ শুরু করেছিলেন অমিতাভ বচ্চন। যার মধ্যে অন্যতম ছবি ছিল ঝুন্ড। তবে শুরু থেকেই এই ছবি ঘিরে একাধিক বিপত্তিতে জড়িয়েছেন বিগ বি। ছবির চিত্রনাট্যের বেশ কিছুটা অংশ নিয়ে আপত্তি তুলেছেন পরিচালক নন্দী চিন্নি কুমার। ঝুন্ড ছবিতে (Movie Jhund)  এমন কিছু দৃশ্য রাখা হয়েছে যার স্বত্ব তিনি আগেই কিনেছিলেন। যার ফলে তড়িঘড়ি ছবির মূখ্যচরিত্র, প্রযোজক, নির্মাতাকে আইনি নোটিশ ধরিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- লাভ রঞ্জনের ফ্রেমে ডুবে শ্রদ্ধা-রণবীর, আগামী ছবির সেটে ফিরে বেজায় খুশি সেলেব জুটি

আরও পড়ুন- অস্ত্রোপচার সফল, কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন- 'কাঁচা বাদাম' জ্বরে কাবু গোটা বিশ্ব, এই ট্রেন্ডে গা ভাসাল সৃজিত-মিথিলার মেয়ে আইরা

ঝুন্ড ছবিতে বেশ কিছুটা অংশ জুড়ে রয়েছে খেলোয়ার অখিলেশ পালের জীবনী। অখিলেশ কুমারের জীবন নিয়ে ছবি করার কথা ছিল তাঁর। সেই অনুযায়ী তিনি স্বত্বও কিনেছিলেন ২০১৭ সালে। এখানেই শেষ নয়, ছব করবেন বলে ২০১৮ সালে তেলেঙ্গানা সিনেমা রাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে ছবির চিত্রনাট্যও জমা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ঝুন্ড ছবির কাজ শুরু করে দিয়েছিলেন পরিচালক ও প্রযোজক নাগরাজ মঞ্জুলে। তাঁর ছবির গল্পের বেশ কিছুটা অংশ জুড়েই দেখানো হবে অখিলেশের জীবন। এই ছবির কাজ বর্তমানে ইতি, ৪ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। অপেক্ষায় দিন গুণছে ভক্তমহল। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক