'এরাই হল আমার জীবনের নারী', আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা কাজলের

Published : Mar 08, 2020, 05:42 PM ISTUpdated : Mar 08, 2020, 05:43 PM IST
'এরাই হল আমার জীবনের নারী',  আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা কাজলের

সংক্ষিপ্ত

সম্প্রতি প্রকাশ্যে এসেছে কাজলের নারী দিবস উদযাপনের এক ঝলক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের টুইটারে একটি  পোস্ট করেছেন কাজল মা, বোন, মেয়ে সকলের  সঙ্গে কোলাজ ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী মুহূর্তের মধ্যে তার এই পোস্টটি নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।  সারা  বিশ্ব জুড়ে এই দিনটি মহা সমারোহে পালন করা হয়। বলি অভিনেত্রীরাও মেতেছেন এই উৎসবে। কাজলও রয়েছেন সেই তালিকায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে কাজলের নারী দিবস উদযাপনের এক ঝলক।  একের পর একটা ছবি। কোনও ছবিতে মা তনুজার সঙ্গে, তো কোনও ছবিতে বোন তানিশা আবার কোনও ছবিতে মেয়ের সঙ্গে। এটাই হল কাজলের পরিধি। আর এরাই হল জীবনের অন্যতম অংশ। 

আরও পড়ুন-'পরিবর্তন করতে হলে সবার আগে নিজেকে করুন', নারী দিবসে বিশেষ বার্তা তাপসীর...

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের টুইটারে একটি  পোস্ট করেছেন কাজল। মুহূর্তের মধ্যে তার এই পোস্টটি নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। কাজল যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তার জীবনের সকল নারীদের ছবি প্রকাশ্যে এসেছে।  দেখে নিন কাজলের শেয়ার করা টুইটার ভিডিওটি।

 

আরও পড়ুন-নারী দিবসের দিন ফোটোশ্যুটে ট্রোলড হলেন দীপিকা, মুহূর্তে ভাইরাল ছবি...

টুইটারে ভিডিও শেয়ার করে কাজল লিখেছেন, 'এরাই হল আমার জীবনের নারী। এদের মধ্যে দিয়েই আমার বেড়ে ওঠে। এরাই আমাকে জীবনের শিক্ষা দিয়েছে। এদের থেকেই নারীত্ব শেখা।' কোলাজ ভিডিও শেয়ার করে সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেও প্রচলিত ট্যাবু ভেঙে বেরিয়ে এসেছিলেন কাজল।  দীর্ঘ একটি পোস্টে স্বামী অজয়ের সঙ্গে সম্পর্ক, বিবাহিত জীবন, অভিনয়ের সাফল্য, ব্যর্থতা নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে  মুখ খোলেন কাজল। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়! অর্ধেক ঋণ শোধ করেছেন অভিনেতা?
ব্লকবাস্টার নাকি সাধারণ ছবি? ‘ও রোমিও’ নিয়ে কী মত দর্শকদের, জেনে নিন