নিজের আসল রূপ নিয়ে জনসমক্ষে করণ জোহার, আঁতকে উঠল বরুন ধাওয়ান

Published : Apr 25, 2020, 11:23 PM ISTUpdated : Apr 26, 2020, 03:28 AM IST
নিজের আসল রূপ নিয়ে জনসমক্ষে করণ জোহার, আঁতকে উঠল বরুন ধাওয়ান

সংক্ষিপ্ত

বরুন ধাওয়ানের সঙ্গে ভিডিও চ্যাটে নিজের আসল রূপ জনসমক্ষে আনলেন করণ জোহার। পরিচালকের এই নয়া লুকে অবাক নেটিজেনরা। করণ এই প্রথম নিজের আসল চেহারায় ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়।

এ কোন করণ জোহার। হঠাৎ করে দেখলে চেনা দায় পরিচালককে। মাথা ভরতি পাকা চুল। যে করণকে এতদিন দর্শক দেখে এসেছে তাকে এই রূপে চেনা দায় হয়ে উঠেছে। বরুন ধাওয়ানের ভিডিও চ্যাটে নিজের এই রূপ তুলে ধরলেন পরিচালক। লকডাউনের কারণে চুলে রঙ করা ছেড়ে দিয়েছেন করণ। যার জন্য এমন পাকা তুলে তাঁকে দেখে আঁতকে উঠছে অনেকেই। তবে অনেকের মতে বেশ ভালই লাগছে করণকে। 

আরও পড়ুনঃলকডাউনে বসেই বিদেশ ভ্রমণ, নেপথ্যে বচ্চন পরিবার

করণকে দেখে তাঁর ছেলে মেয়ে ইতিমধ্যেই ভেবেছে বাবার বয়স হয়েছে। সেই মজার কথায় ভিডিও চ্যাটে শেয়ার করলেন করণ। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুনঃলকডাউনে গৃহবন্দি হয়েও বাড়ছে ঐন্দ্রিলার জ্বেল্লা, আসল সিক্রেট কি এর পিছনে

তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে চব্বিশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Raaka Update: আল্লু অর্জুনের 'রাকা'-তে শাহরুখ! জল্পনা তুঙ্গে, আসল কারণটা কী?
Bhooth Bangla: শুরু হল 'ভূত বাংলা'-র অগ্রিম বুকিং, সেন্সর বোর্ডের কাঁচিতে ১০ মিনিট ছোট হল অক্ষয়ের ছবি