সাই পল্লবী 'ওম চ্যাপ্টার ১: উধিরাম- দ্য ব্লাড উড' ছবির জন্য নিজের বিখ্যাত লম্বা চুল কেটে ফেলেছেন। আইপিএস আধিকারিক নিত্যা রেড্ডীর চরিত্রে অভিনয়ের জন্যই তাঁর এই নতুন রূপ। না জানিয়ে চুল কাটায় ভিডিও কলে তাঁকে দেখে তাঁর মা অবাক হয়ে ফোন কেটে দেন।

সীতার চরিত্রে অভিনয় করে সকলের মন কেড়েছে সাই পল্লবী। দক্ষিণী ছবির জগতে সহজ-সরল জীবনযাপনের জন্য সব সময় চর্চায় থাকেন তিনি। এবার বলিউডেও নিজের জায়গা পাকা করলেন। সমস্ত বলিউড এখন সাই পল্লবীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। এমন সময় দর্শকদের চমক দিনে নায়িকা।

সব সময় নিজের নো মেকআপ লুক থেকে সরলতা- সব নিয়ে চর্চায় থাকেন নায়িকা। তার শাড়ি লুক থেকে লম্বা কোকড়ানো চুলের চর্চা হয় সর্বত্র। এবার নায়িকা সেই চুলেই বসালেন কাঁচি। সদ্য ভাইরাল হয়েছে তার ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম- দ্য ব্লাড উড’ ছবির লুক। ছবিতে একেবারে ছোট চুলে দেখা যাচ্ছে নায়িকাকে। রাজকুমার পেরিয়াসামির পরিচালিত ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম- দ্য ব্লাড উড’ ছবিতে আইপিএস আধিকারিক নিত্যা রেড্ডীর চরিত্রে দেখা দিতে চলেছে সাই পল্লবী। আর এই চরিত্রের জন্য নিজের লম্বা চুল কেটে ছোট করেছেন নায়িকা। মেয়ের এমন লুক দেখে চমক পেয়েছেন নায়িকার মা-ও।

সদ্য এক সাক্ষাৎকারে সাই জানান, চুল কাটার আগে মাকে কিছুই জানাননি তিনি। নতুন অবতারে এসে প্রথমেই ভিডিও কল করে মাকে দেখিয়েছিলেন। কিন্তু ছোট চুলে মেয়েকে দেখে হতবাক হয়ে যান তাঁর মা। কোনও কথা না বলেই আচমকা ফোন কেটে দেন তিনি। পরে অভিনেত্রীর বাবার ফোন আসে। মেয়ের নতুন চেহারা দেখে তিনিও প্রথমে বুঝতে পারেননি বিষয়টি। বাবার প্রশ্ন ছিল, তুমি কি পরচুলা পরেছ। তখন সাই তাঁকে বোঝান, ছবির চরিত্রর প্রয়োজনেই চুল কেটেছেন।

অভিনেত্রী আরও বলেন, সাধারণত আমি চুল কাটতে চাই না। কিন্তু, পরিচালকের এই চরিত্রের জন্য এমন লুক প্রয়োজন ছিল। তাই চুল কেটেছি। এদিকে ২০ নভেম্বর মুক্তি পাবে সাই পল্লবী 'ওম চ্যাপ্টার ১: উধিরাম- দ্য ব্লাড উড'। আইপিএস আধিকারিক নিত্যা রেড্ডীর চরিত্রে অভিনয়ের জন্যই নিজের লুক বদল করেছেন সাই পল্লবী। লম্বা চুল কেটে ছোট করেছেন তিনি।