করিনা বিয়েতে নিমন্ত্রণ করেননি! এত বছর পরে হঠাৎ শাহিদের মুখে কেন এ কথা

swaralipi dasgupta |  
Published : Jun 12, 2019, 06:23 PM IST
করিনা বিয়েতে নিমন্ত্রণ করেননি! এত বছর পরে হঠাৎ শাহিদের মুখে কেন এ কথা

সংক্ষিপ্ত

এক সময়ে করিনা কাপুর ও শাহিদ কাপুরের প্রেম ছিল বলিউডের টক অফ দ্য টাউন অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন, দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ ছিলেন ভক্তরা শাহিদের নাম অন্য বহু নায়িকার সঙ্গে জড়ালেও করিনার সঙ্গেই তাঁর জুটি ছিল হিট সেই পুরনো দিনের কথা নিয়েই সম্প্রতি নেহা ধুপিয়ার টক শোয়ে মুখ খুললেন শাহিদ কাপুর

এক সময়ে করিনা কাপুর ও শাহিদ কাপুরের প্রেম ছিল বলিউডের টক অফ দ্য টাউন। অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন, দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ ছিলেন ভক্তরা। শাহিদের নাম অন্য বহু নায়িকার সঙ্গে জড়ালেও করিনার সঙ্গেই তাঁর জুটি ছিল হিট। সেই পুরনো দিনের কথা নিয়েই সম্প্রতি নেহা ধুপিয়ার টক শোয়ে মুখ খুললেন শাহিদ কাপুর। 

এই চ্যাট শোতে শাহিদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে যথারীতিই প্রসঙ্গে আসে করিনা ও প্রিয়ঙ্কার কথা। নেহা বলেন, প্রিয়ঙ্কার বিয়েতে নিমন্ত্রণ পাননি। করিনা কি বিয়েতে নেমন্তন্ন করেছিলেন। উত্তরে শাহিদ বলেন, করিনার বিয়ে তো বহু বছর হল হয়ে গিয়েছে। আমার তো ঠিক মনে নেই। তবে মনে হয় না ও আমাকে নিমন্ত্রণ করেছিল।

প্রসঙ্গত, দুজনে পরস্পরের প্রেমে সে সময়ে এতই ডুবে ছিলেন যে সংবাদমাধ্য়মের সামনেও নিজেদের সম্পর্কের কথা কখনও লুকোতে হয়নি তাঁদের। করিনা আমিশ খাবার খেতে ভালবাসতেন। কিন্তু শাহিদের জন্য তিনি নিরামিশাসী হয়ে যান। বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়েছিল দুজনের সম্পর্ক। কিন্তু সেসব হঠাৎ ভেঙে যায়। 

জব উই মেট ছবির ঠিক আগেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দুজনে। আসল কারণ জানা না গেলেও বিটাউনে কাল পাতলে শোনা যেত অমৃতা রাও-এর সঙ্গে শাহিদের ঘনিষ্ঠতা পছন্দ ছিল না করিনার। আবার অনেকে বলতেন করিনার ডমিনেটিং স্বভাবে শাহিদের সম্পর্কে শ্বাস নিতে সমস্যা হতো। আর তাই সম্পর্কে দাঁড়ি টানতে হয়। 

উল্লেখ্য এই মুহূর্তে শাহিদ তাঁর আসন্ন ছবি কবীর সিং-এর প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবানীকে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার