একই ফ্রেমে 'দুই বাঘ', শোকের রেশ কাটতে না কাটতে ঋষি কাপুরের এ কোন ছবি শেয়ার করলেন করিনা

Published : May 01, 2020, 11:28 PM ISTUpdated : May 02, 2020, 03:38 AM IST
একই ফ্রেমে 'দুই বাঘ', শোকের রেশ কাটতে না কাটতে ঋষি কাপুরের এ কোন ছবি শেয়ার করলেন করিনা

সংক্ষিপ্ত

ঋষি কাপুরের প্রয়াণের রেশ কাটতে না কাটতে পুরনো অ্যালবাম তুলে ধরলেন করিনা কাপুর। মনসুর আলি খান পটৌডি এবং ঋষি কাপুর একই ফ্রেমে। স্টেডিয়ামের মাঝে তোলা সাদা-কালো ছবিতে নস্টালজিক নেটদুনিয়া।

ঋষি কাপুর এবং মনসুর আলি খান পটৌডি। একই ফ্রেমে 'দুই বাঘ'।  নিজের শশুর এবং কাকার ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন করিনা কাপুর। ঋষি কাপুরের প্রয়াণের পর এই ছবি পোস্ট করে একরকমের শ্রদ্ধাঞ্জলি। পুরনো অ্যালবাম ঘেটে এই রেয়ার স্টিল খুঁজে পেয়েছেন করিনা। 

আরও পড়ুনঃবিশ্ব রের্কড গড়ল রামায়ণ, এক দিনে ৭৭ মিলিয়ন ভিউজ পেয়ে সর্বশ্রেষ্ঠ তালিকা জায়গা করে নিল এপিক সাগা

তা শেয়ার না করলে কি আর চলে। ঋষি কাপুরের প্রয়াণের রেশ কাটার আগেই নস্টালজিয়া তুলে ধরলেন করিনা। আবেগে ভরল নেটিজেনরা। একদিকে বলিউডের সকলের পছন্দের চিন্টুজী, অন্যদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পটৌডি। করিনা ছবির ক্যাপশনে লিখেছেন দুই বাঘ। একটি স্টেডিয়ামের মাঝে সাদা কালো ক্যানডিড ছবিটি এখন নেটদুনিয়ায় ভাইরাল। 

আরও পড়ুনঃঅভিনেত্রী হিসেবে নয় ব়্যাপার হিসেবে ডেবিউ হবে সুহানার, ভাইরাল হওয়া ভিডিওতে নেটিজেনের অনুমান

 

২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চলেছিল তাঁর চিকিৎসা। সেখানে একটি সফল অস্ত্রপচারের পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান অভিনেতা। ২০১৯ সালে দেশে ফিরে আসেন তিনি। এ বছর এপ্রিল মাসের ২৯ তারিখ স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কোলন ইনফেকশন নিয়ে ভরতি হন ঋষি কাপুর। দ্রুত অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার