সুহানা খানের বলিউডে ডেবিউ নিয়ে প্রায় নিশ্চিতও ছিল শাহরুখ-ভক্তরা। তবে অভিনয়ের পাশাপাশি অন্য এক বিষয় নিয়েও প্রত্যাশিত সুহানা। সম্প্রতি সুহানার ভাইরাল হওয়া ব়্যাপিং ভিডিও শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

কথা ছিল অভিনেত্রীই হবেন সুহানা খান। শাহরুখ খানের মেয়ে। করণ জোহার নিজের নেপটিজমের ছড়ি ঘুরিয়ে শাহরুখের মেয়েকে নিজের ছবিতে কাস্ট করার কথাও ভেবে ফেলেছেন। বলিউড ডেবিউ করার আগেই ভোগ ম্যাগিজিনে শ্যুটও হয়ে গিয়েছে সুহানার। তবে এক ভাইরাল হওয়া ভিডিওতে সকলের ভাবনা, অভিনেত্রী নন ব়্যাপার হবেন সুহানা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃবিশ্ব রের্কড গড়ল রামায়ণ, এক দিনে ৭৭ মিলিয়ন ভিউজ পেয়ে সর্বশ্রেষ্ঠ তালিকা জায়গা করে নিল এপিক সাগা

যে ভিডিওটি এই লকডাউনের মাঝে ভাইরাল হয়েছে সেখানে সুহানাকে একেবারে প্রফেশনাল ব়্যাপারের মত ব়্যাপ করতে দেখা গিয়েছে। তাই অনেকের অনুমান অভিনেত্রীর পাশাপাশি ব়্যাপারও হতে পারেন তিনি। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুনঃরন্ধীরের জন্মদিনই শেষ পারিবারিক অনুষ্ঠান ঋষির, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে পয়ত্রিশ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।