Karwa Chauth 2021: নির্জলা উপোস নয়, ঠোঁটঠাসা চুমুতে স্বামীকে করবা চৌথের শুভেচ্ছা পূজার

Published : Oct 25, 2021, 08:31 PM ISTUpdated : Oct 25, 2021, 09:04 PM IST
Karwa Chauth 2021: নির্জলা উপোস নয়, ঠোঁটঠাসা চুমুতে স্বামীকে করবা চৌথের শুভেচ্ছা পূজার

সংক্ষিপ্ত

সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে করবা চৌথ অনুষ্ঠান। বলি তারকাদের মধ্যে ইতিমধ্যেই অনেকেই করবা চৌথ পালন করেছেন নিজ নিজ স্টাইলে। তেমনই অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ও সম্পূর্ণ নিজের স্টাইলে করবা চৌথ পালন করেছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। স্বামী কুণাল বর্মার সঙ্গে একটু অন্যভাবেই করবা চৌথ পালন করেছেন বঙ্গতনয়া পূজা, সেই রোম্যান্টিক ছবিও সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন পূজা, যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে করবা চৌথ (Karwa Chauth) অনুষ্ঠান। এটি এমনই একটা অনুষ্ঠান যেদিন বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে থাকেন। গোটা বছর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন  বিবাহিত মহিলারা। সারা দিন নির্জলা উপোস করে এই দিনটি পালন করেন মহিলারা। সারা দিনভর উপোস থেকে রাতের বেলা আকাশের চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করেন সকল মহিলারা। বলি নায়িকারা এই বিশেষ দিনটি ধুমধাম করে পালন করে থাকেন। বিশেষ দিনটি নানা ভাবে উদযাপন করেন তারকা দম্পতিরা।

 

আরও পড়ুন-Hot Photos : কালো ব্রালেটে স্পষ্ট বিভাজিকার খাঁজ, সুইমিংপুলে জলকেলিতে শিহরণ জাগালেন ঋতাভরী

আরও পড়ুন-Bipasha Basu Pregnancy: সত্যিই কি অন্তঃসত্ত্বা বিপাশা, ওজন বাড়তেই Pregnancy জল্পনা, দিলেন কড়া জবাব

আরও পড়ুন-Yashrat : বরফে মোড়া কাশ্মীরে চরম Romance যশ-নুসরতের, ২ মাসের ঈশানকে নিয়ে চিন্তা বাড়ছে ভক্তদের

 

বলি তারকাদের মধ্যে ইতিমধ্যেই অনেকেই করবা চৌথ পালন করেছেন নিজ নিজ স্টাইলে। তেমনই অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ও (Puja Banerjee) সম্পূর্ণ নিজের স্টাইলে করবা চৌথ পালন করেছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। স্বামী কুণাল বর্মার (Kunal Verma) সঙ্গে একটু অন্যভাবেই করবা চৌথ পালন করেছেন বঙ্গতনয়া পূজা, সেই রোম্যান্টিক ছবিও সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন পূজা, যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

 

 

করবা চৌথের (Karwa Chauth) এই বিশেষ দিনে একটু অন্যভাবে উদযাপন করলেন পূজা (Puja Banerjee) । করবা চৌথের দিন স্বামী কুণালকে (Puja Banerjee) ঠোঁট ঠাসা চুমুতে ভরিয়ে দিয়েছেন পূজা। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে লিখেছেন, 'শুভ করবা চৌথ আমার ভালবাসা'। করবা চৌথের (Karwa Chauth) দিন এমন আদরে মাখা ছবিতে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। লকডাউনেই রেজিস্ট্রি মতে বিয়ে সারেন এই তারকা যুগল। বর্তমানে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে।

 

 

করবা চৌথের অনুষ্ঠানে সকলের মতো পূজাও উপোস করে চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করেছেন। ছোট্ট পুত্রসন্তান থাকা সত্ত্বেও স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য করবা চৌথ পালন করেছেন। লাল পাড় সাদা শাড়ি , হাতে চুড়ি, মাথায় লাল হলুদ ওড়না পরে করবা চৌথ-এ নজর কেড়েছেন পূজা। এবং সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেত্রীকে কুণালের পা ছুঁয়ে নমস্কার করতেও দেখা গেছে। সবশেষে তাদের ছেলেকেও দেখা গিয়েছে। ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে। লাইক-কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি