Happy New Year 2022: বছরের প্রথম দিনই আলাদা থাকলেন ক্যাট-ভিকি, ভাইরাল বিমানবন্দরের ছবি

Published : Jan 02, 2022, 12:16 AM IST
Happy New Year 2022: বছরের প্রথম দিনই আলাদা থাকলেন ক্যাট-ভিকি, ভাইরাল বিমানবন্দরের ছবি

সংক্ষিপ্ত

বর্ষবরণে সঙ্গে থাকল না ভিকি কৌশল, বিবান বন্দরে ছাড়তে এসে চুম্বন ক্যাটের। 

২০২১-ই বদলে দিয়ে গিয়েছে জীবনের রঙ, ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা কইফ, বছরের শেষে গালা সেলিব্রেশনে মেতেছিলেন এই দুই স্টার, বিয়ে পর্ব ঘিরে ভক্তদের মধ্যেও উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে বিয়ের পর জুটির প্রথম বর্ষবরণই কাটল আলাদা। বছরের শেষদিনই দেখা গেল বিবান বন্দরে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে। কিছু কাজের জন্যই ভিকিকে ছাড়তে হল মুম্বই। বিমান বন্দরে তাঁকে ছাড়তে গেলেন ক্যাট, একসঙ্গেই ছিলেন গাড়িতে, তবে গাড়ি থেকে নামলেন না ক্যাটরিনা। 

পাপরাজিৎ-দের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। ঝড়ের বেগে ভাইরাল হল জুটি। গাড়িতেই ভিকিকে চুম্বনে ভরালেন ক্যাটরিনা কাইফ। নতুন বছরের প্রথম দিন আলাদাই থাকলেন তাঁরা। ক্রিসমাস ট্রির সামনে কাছাকাছি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দুস্টারের এই ছবিতে মুগ্ধ সকলেই। ক্যাটকে জড়িয়ে ধরে ভিকির পোজ, ঝড়ের গতীতে ছড়িয়ে পড়ে নেট পাড়ায়। নতুন পরিবারে সদ্য নতুন সংসার পেতেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)  ও ভিকি কৌশল (Vicky Kaushal)। বিয়ের পর হানিমুন সেরে নতুন ঠিকানায় এখন এই জুটির বাস। সদ্য সেখানে গৃহপ্রবেশ সেরেছেন এই নবদম্পতি। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। জল্পনা  আগে থেকেই  শোনা যাচ্ছিল যে বিয়ের পর ভারতীয় টেস্ট দলের (Indian Test Team) অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কার শর্মার (Anushka Sharma) প্রতিবেশী হতে চলেছেন বলিউডের নতুন সেলেব দম্পতি ক্যাটরিনা কাইফ  (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) এ নিয়ে জোর আলোচনা  চলছিল। কিন্তু সরকারিভাবে খবরের কোনও নিশ্চয়তা ছিল না। কিন্তু অবশেষে ক্যাট-ভিকির বিয়ে হতেই  যে সকল জল্পনা সত্যি বাস্তবে রূপান্তরীত হল তাদের মধ্যে অন্যতম হল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রতিবেশী হওয়ার বিষয়টি। অনুষ্কা শর্মার সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বর্তমানে ভিকিকে ছাড়া সেখানেই থাকবেন ক্যাটরিনা, তিনি ব্যস্ত এখন একাধিক ছবির শ্যুট নিয়ে। পাইপ লাইনে রয়েছে একের পর এক ছবির খবর। ঝড়ের বেগে তা ভাইরাল নেট দুনিয়ায়। ২০২২ সালেই বক্স অফিসে ফিরছেন ক্যাট। তবে ক্যাট-ভিকি জটিকে কবে একসঙ্গে দেখা যাবে, সেই প্রশ্নের উত্তর মিলছে না এখনও। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন