'রকেট্রি' তে ক্যামিও করে কত পারিশ্রমিক নিলেন কিং খান? শুনলে চমকে উঠবেন!

Published : Jun 21, 2022, 02:00 PM IST
'রকেট্রি' তে ক্যামিও করে কত পারিশ্রমিক নিলেন কিং খান? শুনলে চমকে উঠবেন!

সংক্ষিপ্ত

খুব শিগগিরই রিলিজ করতে চলেছে আর.মাধবনের ছবি রকেট্রি: দ্য নাম্বি ইফেক্টে। এই ছবি তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, কিন্তু এর জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন জানেন কি? শুনলে চমকে উঠবেন।

আর মাধবন সম্প্রতি তাঁর আগাম ছবি তে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ক্যামিও উপস্থিতির জন্য নেওয়া 'পারিশ্রমিক' প্রকাশ করেছেন। মাধবনের প্রকাশিত তথ্য শুনে সকলেই বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছেন।আর. মাধবন বর্তমানে তাঁর বহুল প্রত্যাশিত সিনেমা রকেট্রি: দ্য নাম্বি ইফেক্টের প্রচার করছেন। আর.মাধবনের সাম্প্রতিক প্রমোশন অনুসারে শাহরুখ খান সিনেমাটিতে রয়েছেন। তারকার মতে শাহরুখ খান সিনেমার অংশ হওয়ার ইচ্ছার ইঙ্গিত আগেই তাঁকে দিয়েছিলেন। তিনি এমনকি বলেছিলেন যে শাহরুখ খান তাঁর পরিচালিত একটি আসন্ন ছবি তে একজন সাংবাদিক চরিত্রে ক্যামিও করবেন। আর.মাধবনে আরও একটি কথা বলেন কিং খানের বিষয় যা শুনে রীতিমত হতবাক হবেন যে কেউই। তিনি জানান,বলিউডের বাদশা শাহরুখ খান 'রকেট্রি'-তে তার উপস্থিতির জন্য কোনো রকম পারিশ্রমিক নেন নি। বিনা পরিশ্রমিকেই ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলিউড বাদশা কোনো ছবি তে বিনা পারিশ্রমিকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারেন এটা শুনে সকলেই অবাক হচ্ছেন।

মিডিয়া সূত্রের দাবি যে আর. মাধবন 'জিরো' ছবিতে কাজ করার সময় শাহরুখ খানের সঙ্গে তাঁর সিনেমা নিয়ে আলোচনা করার সময় এই সিনেমা টির কথা শাহরুখ কে বলেন। শাহরুখ খান আর মাধবনকে জানিয়েছিলেন, তিনি স্পষ্টভাবে তার জন্মদিনের পার্টিতে এটি মনে রেখেছেন,' আর মাধবন আরও বলেন, কিং খান নাকি তাঁর ছবির একটি অংশ হতে তাঁর ইচ্ছা প্রকাশ করেছিলেন তখনই এবং ছবি টির  সম্পর্কে অনুসন্ধান করেছেন।' ছবির কাজ কতদূর এগিয়েছে সে বিষয়েও খবর নেন বলিউড বাদশা, তিনি মাধবন কে জিগেস করেন, ব্যাকগ্রাউন্ড মেইন, এটা কোন অংশে খেলে?" ছবির মূল থিম এর বিষয় জানতে চান তিনি ‘চাহতা হু’। 

আরও পড়ুন,আলিয়া ভাট এর ফিটনেসের আসল রহস্য ফাঁস করলেন তাঁর যোগা টিচার

আরও পড়ুন,রাহুর দশা সলমন খানের, মানসম্মান খোয়াতে পারে বলেও আশঙ্কা জ্যোতিষীর

১ জুলাই লঞ্চ হয়েছে রকেট্রি বই দ্য নাম্বি ইফেক্ট। রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট ছবিতে আর মাধবন ইসরো এরোস্পেস ইঞ্জিনিয়ার নাম্বি নারায়ণনের চরিত্রে অভিনয় করবেন। চলচ্চিত্রটির প্লটটি একজন মহাকাশ প্রকৌশলীর জীবনকে কেন্দ্র করে যাকে ১৯৯৪ সালে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে ভুলভাবে আটক করা হয়েছিল।

২০২১ এ তাঁকে 'মারা' ছবিতে অভিনয় করতে দেখা যায়, এবং ২০২২ এ মুক্তি পেতে চলেছে তাঁর 'রকেট্রি' ছবি টি। ২০১৮ তাঁকে শাহরুখ খানের ছবি জিরো তে দেখা যায়। ১ জুলাই  প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'রকেট্রি': দ্য নান্বি এফেক্ট।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা