'আমার হৃদয়ের একটা টুকরো তোমার সঙ্গে চলে গেল', সুশান্তের মৃত্যুতে আবেগঘন কৃতি

Published : Jun 16, 2020, 06:21 PM ISTUpdated : Jun 16, 2020, 06:22 PM IST
'আমার হৃদয়ের একটা টুকরো তোমার সঙ্গে চলে গেল', সুশান্তের মৃত্যুতে আবেগঘন কৃতি

সংক্ষিপ্ত

সুশান্তের মৃত্যুতে শোকাহত গোটা দেশ শেষ বিদায়ে সামিল একাধিক সহ অভিনেত্রীরা উপস্থিত ছিলেন কৃতি স্যাননও সুশান্তের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট 

রাবতা ছবিতে জুটি বেঁধেছিলেন কৃতি স্যানন ও সুশান্ত সিং রাজপুত। ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য না আনলেও দর্শকদের নজরে এই জুটি এক কথায় ছিল হিট। সুশান্ত সিং নিজেই জানিয়েছিলেন, তিনি কৃতির সঙ্গে কাজ করতে পেরে খুশি। কিন্তু সেই জুটিকে যে আর কোনও দিন পর্দায় দেখা যাবে না তা তখনও জানতেন না দর্শকেরা। সুশান্তের মৃত্যুতে সকলের মতই এবার চোখে জল সহ অভিনেত্রী কৃতির। 

আরও পড়ুনঃ এক যোগে সাত প্রযোজনা সংস্থা বাতিল করেছিল সুশান্তকে, চারমাস আগেই দেওয়ালে ঠেকেছিল পিঠ

সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন সুশান্তের সঙ্গে তোলা একাধিক ছবি। রাতবা ছবির শ্যুটিং হয়েছিল ২০১৭ সালে। শ্যুটিং সেটেই কাছাকাছি এসেছিলেন এই তারকারা। খবর ছড়িয়েছিল তাঁরা একে অন্যের সঙ্গে ডেটিং করছেন। কিন্তু সেই খবরে জল ঢেলে প্রকাশ্যে আসে রিয়া চক্রবর্তীর খবর। কিন্তু কোথাও কী সুশান্তের প্রতি মনের দুর্বলতা এবার প্রকাশ পেল অভিনেতার মৃত্যুর পর। একাধিক আক্ষেপ প্রকাশ করে আবেগঘন পোস্ট কৃতির। 

 

 

লিখলেন, সুশান্তের উর্বর মস্তিষ্ক তাঁর যতটা বন্ধু ছিল, ঠিক ততটাই ছিল তাঁর শক্র। বিষয়টা জানতেন কৃতি। তিনি লিখলেন, সুশান্তের মৃত্যুতে তাঁর হৃদয়ের কিছুটা অংশ চলে গিয়েছে তাঁর সঙ্গেই। আর পড়ে থাকা বাকি অংশে তিনি সারা জীবন বাঁচিয়ে রাখবেন সুশান্তকে। তিনি যদি পারতেন তবে পরিস্থিতি বদলে দিতেন। তিনি যদি পাারতেন সুশান্তের পরিস্থিতি পাল্টে দিতেন , কিন্তু সবটা বোঝার আগেই শেষ হয়ে গেল। আক্ষেপ কৃতির। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন