এক ঘন্টায় ছ'লাখ লাইকস 'দিল বেচারা'র গানে, ফের সমস্ত রেকর্ড ভাঙার মুখে সুশান্ত

Published : Jul 15, 2020, 04:10 PM IST
এক ঘন্টায় ছ'লাখ লাইকস 'দিল বেচারা'র গানে, ফের সমস্ত রেকর্ড ভাঙার মুখে সুশান্ত

সংক্ষিপ্ত

'দিল বেচারা' ট্রেলার রেকর্ড ভেঙেছিল হলিউডেরও  টাইটেল ট্র্যাকটিও কম জনপ্রিয়তা পায়নি এবার নতুন গান মুক্তি পেতেই ফের রেকর্ড ভাঙার মুখে সুশান্ত নিজের অবর্তমানেই অভিনেতা পেলেন সেরা উপহারগুলি 

দিল বেচারার ট্রেলারের হাত ধরে হলিউডের রেকর্ড ভেঙেছিলেন সুশান্ত সিং রাজপুত। ছবির টাইটেল ট্র্যাকও এক শটে শ্যুট করে ভাইরাল হয়েছেন সুশান্ত। এবার মোহিত চৌহান এবং শ্রেয়া ঘোষালের সুরে রেকর্ড ভাঙতে বসেছেন প্রয়াত অভিনেতা। ধীরে ধীরে আরও জনপ্রিয়তা পাচ্ছেন সুশান্ত তবে সবটাই তাঁর অবর্তমানে। আকাশের তারার নাম তাঁর নামের পরে রাখা, সুদূর বিদেশ থেকে তাঁর জন্য শ্রদ্ধা করা, ফ্যান ফলোয়াড়দের সংখ্যা রাতারাতি লাখখানেক বেড়ে যাওয়া। সবই পেলেন তবে নিজে আর দেখে যেতে পারলেন না। এমন জনপ্রিয়তা পেলেন মৃত্যুর পর। মাসখানেক ধরে এখনও ভাইরাল টপিক তিনি। সবটাই কি এখন বৃথা। তিনি তো আর নেই এসব দেখার জন্য। চাপা কষ্ট নিয়েই চলে গিয়েছেন তিনি। তবে ভক্তদের মনে চিরকালের জন্য বিরাজমান তিনি।    

আরও পড়ুনঃ'তুমি করোনা ভাইরাসের থেকেও সাংঘাতিক', ছবি পোস্ট করতেই ট্রোলিংয়ের তোপে সোনম

প্রসঙ্গত, ছবির টাইটেল ট্র্যাকও বেশ জনপ্রিয়তা পেয়েছে। দেড় ঘন্টায় ছয় লাখ লাইক পড়েছে নতুন গান 'তারে গিন'-এ। মোহিত এবং শ্রেয়ার সুরেই দেখা গেল কিজি (সঞ্জনা) এবং ম্যানির (সুশান্ত) প্রেমালাপ। এর আর রহমানের সুরে শেষ নেচেছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁকে শেষবারের মত সিনেপর্দায় দেখে আবেগে ভরছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা যে আর নেই, এ কথা বিশ্বাসই করে উঠতে পারছেনা ভক্তরা। লাইকস এবং ভিউজের বন্যা বয়ে চলেছে ভিডিওতে। সুশান্তের শেষ ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছবির ট্রেলারের মত গানটিরও ভিউজে রেকর্ড গড়ার চেষ্টায় রয়েছে নেটিজেনরা। জন্ম কখন হবে আমাদের হাতে, তেমন মৃত্যুও আমাদের হাতে নয়। তবে জীবনটা বাঁচতে শেখার চেষ্টাটা আমাদের করে যেতে হয়। দিল বেচারার ট্রেলার জুড়ে এই কথাটি যেন বার বার কানে বাজছে দর্শকের। 

আরও পড়ুনঃকালো বিকিনিতে ঐশ্বর্য, এমন অবস্থায় বলিউড ছবিতেও ধরা দেননি বিশ্বসুন্দরী

 

সুশান্তের এই সংলাপ যেন দাগ কেটে গিয়েছে মনে। সত্যিই তো জন্ম আমাদের হাতে নেই। বিশ্বাস করতে বড্ড অসুবিধা হচ্ছে, স্মার্টফোন কিংবা ল্যাপটপের পর্দায় দেখা এই মানুষটা আর নেই। ছবির নায়িকা সঞ্জনা অভিনয় করেছেন কিজি বসুর চরিত্রে। ক্যান্সারে আক্রান্ত কিজি। তাঁর জীবনে আলোর রশনাইতে ভরে তুলল ম্যানি (সুশান্ত)। অন্যের জীবনে হাসির ফোয়ারা এনে সেই কিনা এক মুহূর্তে গায়েব হয়ে গেল। হলিউড ছবি দ্যা ফল্ট ইন আওয়ার স্টারসের হিন্দি রিমেক 'দিল বেচারা'। ইংরেজি ছবিটিতে শেষে মারা যায় ছবির নায়ক। মৃত্যুর আগে জীবনকে বাঁচার সমস্ত উপায় হেজেলকে শিখিয়েছিল গাস। এখানেও কিজিকে হাসতে শেখাল ম্যানি। কিজির পাশাপাশি চোখে জল নিয়ে হাসল সুশান্তের অগণিত ভক্তরা। ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়কেও। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়! অর্ধেক ঋণ শোধ করেছেন অভিনেতা?
ব্লকবাস্টার নাকি সাধারণ ছবি? ‘ও রোমিও’ নিয়ে কী মত দর্শকদের, জেনে নিন