বিয়ে কবে করছেন! নিজেই অর্জুনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন মালাইকা

swaralipi dasgupta |  
Published : Aug 03, 2019, 08:11 PM IST
বিয়ে কবে করছেন! নিজেই অর্জুনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন মালাইকা

সংক্ষিপ্ত

বিটাউনে তুমুল জল্পনা চলছে, কবে বিয়ের পিঁড়িতে বসছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা কিছুদিন আগেই সম্পর্কের কথা প্রকাশ্য়ে এনেছেন মালাইকা ও অর্জুন  রেস্তোরা হোক বা ভিনদেশে, বিভিন্ন জায়গায় একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে এই জুটিকে তাই তাঁদেরকে ঘিরে বলিউডে এখন একটাই প্রশ্ন- কবে বিয়ে করথেন মালাইকা-অর্জুন

বিটাউনে তুমুল জল্পনা চলছে, কবে বিয়ের পিঁড়িতে বসছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। কিছুদিন আগেই সম্পর্কের কথা প্রকাশ্য়ে এনেছেন মালাইকা ও অর্জুন। রেস্তোরা হোক বা ভিনদেশে, বিভিন্ন জায়গায় একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে এই জুটিকে।  তাই তাঁদেরকে ঘিরে বলিউডে এখন একটাই প্রশ্ন- কবে বিয়ে করথেন মালাইকা-অর্জুন। 

কানাঘুষো শোনা যাচ্ছে এবছরই নাকি বিয়ে করবেন অর্জুন ও মালাইকা। এবার নিজেদের বিয়ে সম্পর্কে মুখ খুললেন খোদ মালাইকা। তিনি এক সংবাদমাধ্যমের কাছে বলেন, আমি খুব ভাল আছি। এত ব্যাখ্যা করার কী আছে! সবাই বিয়ে নিয়ে প্রশ্ন করছে। আমি ভাল আছি। এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই আমাদের। 

আরও পড়ুনঃ 'দ্বিতীয় সুযোগ সবার আসে, সেটা গ্রহণ করলেই দোষ'! সম্পর্ক ঘিরে প্রশ্ন তুললেন মালাইকা

তবে সংবাদমাধ্যমকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মালাইকার কথায়, মিডিয়া খুব ধৈর্যশীল থেকেছে। আমাদের বোঝার চেষ্টা করেছে। তাই আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ থাকব। আর ট্রল করার বিষয়টা আলাদা। ওটা গুলিয়ে ফেলে অনেকে। 

কিছুদিন আগে এক সংবাদমাধ্যমের কাছে মালাইকা বলেছিলেন, জীবন প্রত্যেক মানুষকে দ্বিতীয় সুযোগ দেয়। আমাকেও দিয়েছে। তা গ্রহণ  করলে এত সমস্যা কোথায়। 

অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেকেই অনেক রকমের মন্তব্য করেন। সেই বিষয়েই মুখ খুলে এই মন্তব্য করেছিলেন মালাইকা অরোরা।  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৬৮ বছর বয়সেও সানি দেওল কীভাবে ফিট, দেখে নিন ওয়ার্কআউটের সময় ঠিক কেমন লাগে অভিনেতাকে
ও রোমিও প্রথম দিনের কালেকশন কত হল! প্রথম দিনে কতটা বাজিমাত করতে পারল শাহিদের ছবি?