প্রকাশ্যে এল 'পৃথ্বীরাজ'-এর সংযুক্তার প্রথম লুক, শেয়ার করলেন মানুষী

Published : Jan 24, 2020, 04:26 PM IST
প্রকাশ্যে এল 'পৃথ্বীরাজ'-এর সংযুক্তার প্রথম লুক, শেয়ার করলেন মানুষী

সংক্ষিপ্ত

অক্ষয় কুমারের বিপরীতে 'পৃথ্বীরাজ' সিনেমাতেই অভিষেক ঘটতে চলেছে মানুষীর। প্রথম লুক শেয়ার করলেন প্রাক্তন  বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। নিজের সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবরটাই নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ছবিটি শেয়ার করে হ্যাশট্যাগ দিয়ে সংযুক্তা, এবং পৃথ্বীরাজ লিখেছেন অভিনেত্রী।

অনেকদিন ধরেই কানাঘুষো চলছিল বলিউডে পা রাখতে চলেছেন প্রাক্তন  বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। সম্প্রতি ছবির প্রথম লুক শেয়ার করলেন প্রাক্তন  বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। নিজের সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবরটাই নিজেই জানিয়েছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তার এই ছবি।

আরও পড়ুন-পোশাকের ভিতর দিয়ে স্পষ্ট উন্মুক্ত শরীর, ট্রান্সপারেন্টে নেটদুনিয়ায় ঝড় তুললেন রিয়া...

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের বিপরীতে 'পৃথ্বীরাজ' সিনেমাতেই অভিষেক ঘটতে চলেছে মানুষীর। নিজের চরিত্র নিয়ে বিশেষ কিছু মুখ খোলেননি মানুষী।  ছবিটি শেয়ার করার পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে সংযুক্তা, এবং পৃথ্বীরাজ লিখেছেন অভিনেত্রী। দেখে নিন ছবিটি।

 

আরও পড়ুন-'যোগ্যতার কোনও চুলের স্টাইল হয় না', বিজ্ঞাপন বির্তকে নাম জড়াল মিমির...

৫২ তম  জন্মদিনের দিনই প্রকাশ্যে এসেছিল 'পৃথ্বীরাজ' সিনেমায় অক্ষয়ের প্রথম লুক। ছবির টিজারেই বাজিমাত করেছেন অক্ষয়। পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। এর আগে এই ধরনের ঐতিহাসিক চরিত্রে বলিউডের আক্কিকে দেখা যায়নি। ইতিমধ্যেই পরপর ধামাকাদার ছবি করে বক্স অফিসে হিট দিচ্ছে অক্ষয়। ছবিটি পরিচালনা করছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। চলতি বছরে দীপাবলির আগেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। সম্প্রতি বেশ কয়েকমাস আগে ছবির শুভ মহরতের ছবিও প্রকাশ্যে এসেছে।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার