এবার আশা ভোঁসলের গান গেয়ে সোশ্যাল মিডিয়া মাতালেন মৌনি, দেখুন ভিডিও

Published : Sep 27, 2019, 02:20 AM IST
এবার আশা ভোঁসলের গান গেয়ে সোশ্যাল মিডিয়া মাতালেন মৌনি, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

গান গেয়ে এবার সোশ্যাল মিডিয়ায় কাঁপালেন মৌনি রায় শেয়ার করলেন আশা ভোঁসলের গাওয়া গান সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবির গানও সেখানেও হট লুকে সোশ্যাল মিডিয়া তোলপার করলেন মৌনি

বিগত একমাস ধরেই লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়া তোলপার করেছিলেন রাণু মণ্ডল। এখনও তিনি মাঝে মধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নেন। তবে এবার প্রসঙ্গ রাণু মণ্ডল নয়, খোদ বলি-অভিনেত্রী মৌনি রায়। দিব্যি গান গেয়ে শুনিয়ে দিলেন এক কলি।

আরও পড়ুনঃ প্রথম লুকেই হাউসফুল, ছবির পোস্টার মুক্তিতেই হিট অক্ষয় কুমার

লতা মঙ্গেশকরের গলার গান তো ভাইরাল হয়েই ছিল, সেই গানের হাত ধরেই রানাঘাটের স্টেশন চত্বরের রাণু পাড়ি দিয়েছিলেন বিটাউনে। এবার বিটাউনের তারকাই আশা ভোঁসলের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় করলেন বাজিমাত। ইদানিং বেশ কিছু নায়িকাই অভিনয়ের পাশাাপাশি গানের জগতে পা রাখছেন। সে বলিউডই হোক কিংবা টলিউড। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল আলিয়া ভাটের মিউডিক ভিডিও। এবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে উঠেছেন মিমি চক্রবর্তী। তাঁর গানেই এখন কাবু ভক্তগণ। তবে এবার আসরে এলেন মৌনি রায়।

 

 

ছুটির মেজাজে খালি গলায় গিটারের ছন্দে গেয়ে ফেললেন, চুরালিয়া হ্যায়...। শেয়ারও করলেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। একবাক্যে সেই গান শুনে সাধুবাদ জানালেন অনেকেই। 

আরও পড়ুনঃ 'কামসূত্র'-তে সানি লিওন, একতা কাপুরের নতুন ছবি নিয়ে জল্পনা তুঙ্গে

একদিকে যেমন তিনি গান গেয়ে ছক্কা হাঁকালেন, তেমনই অন্যদিকে হট লুকে ধরা দিলেন ওধানি গানে। সম্প্রতিই মেড ইন চায়নার কাজ শেষ করেছেন মৌনি রায়। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। এবার সেই ছবিই আইটেম ডান্সই মুক্তি পেল সম্প্রতি। সেখানেই হট লুকে ধরা দিলেন মৌনি। গানটি গেয়েছেন নেহা কক্কর এবং দর্শন রাভাল। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা