লকডাউনেই আসছে নতুন গান, সলমন-জ্যাকলিন জুটির শ্যুট ফার্মহাউসেই

Published : May 09, 2020, 11:34 AM IST
লকডাউনেই আসছে নতুন গান, সলমন-জ্যাকলিন জুটির শ্যুট ফার্মহাউসেই

সংক্ষিপ্ত

এবার নতুন গান নিয়ে আসছেন সলমন খান মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সলমন ও জ্যাকলিন জুটি সাক্ষাৎকারে শ্যুটিং-এর অভিজ্ঞতা জানালেন জ্যাকলিন ফার্মহাউসেই হল ছবির শ্যুটিং

লকডাউনে সলমন খানের ফার্ম হাউসেই হয়ে গেল মিউজিক ভিডিওর শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারের মাধ্যমে সেই খবর সামনে আনলেন জ্যাকলিন ও সলমন খান। লকডাউনে সলমন খান ও জ্যাকলিন রয়েছেন একই সঙ্গে। তাঁদের সঙ্গে রয়েছেন ওয়ালুশা ডি সুজা। তিনিই এই দুই তারকারা সাক্ষাৎকার নিলেন। কীভাবে মাথায় এল এই গান শ্যুট করার কথা, সলমন খান নিজেই খোলসা করলেন। 

আরও পড়ুনঃ অবিকল মাধুরী দীক্ষিত, ছবি পোস্ট করে খোলসা করলেন অভিনেত্রী

গানের নাম তেরে বিনা। গানটি তৈরি হয়েছিল অনেক আগেই। কিন্তু তা কোনও ছবির সঙ্গেই ঠিক ফিট হচ্ছিল না। যার জন্য সমস্যায় পড়তে হয়েছিল গানটিকে নিয়ে। তাই এবার সেই গান ফেলে না রেখে শ্যুটিং এর কাজে হাত দিলেন সলমন খান। ফার্ম হাউসেই রয়েছে নায়ক নায়িকা, তিনি নিজে জ্যাকলিন, সঙ্গে সলমন খানের ক্যামেরা ম্যান। তাই ফেলে না রেখে এই গান শ্যুট করেই ফেললেন দুই তারকা। 

 

 

লকডাউনে শ্যুটিং-এর অভিজ্ঞতা কেমন! তা শেয়ার করলেন খোদ জ্যাকলিন। এতদিন গানের শ্যুটিং মানেই দেখে এসেছেন তিনি সেটে প্রচুর লোক, মেকআপ, প্রপ, লাইট, কিন্তু এবার তেমনটা হল না। শ্যুটে ছিল মাত্র তিনজন। ক্যামেরা পার্সেন, সলমন ও জ্যাকলিন। নিজে মেকআপ করে নিজেই দেখে নিচ্ছিলেন লুক ঠিক আছে কি না। বর্তমানে শ্যুটিং-এর রাশ পাঠানো হয়েছে এডিট টেবিলে। খুব শীঘ্রই তা তৈরি হয়ে চলে আসবে বলেও এদিন জানান সলমন খান। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৬৮ বছর বয়সেও সানি দেওল কীভাবে ফিট, দেখে নিন ওয়ার্কআউটের সময় ঠিক কেমন লাগে অভিনেতাকে
ও রোমিও প্রথম দিনের কালেকশন কত হল! প্রথম দিনে কতটা বাজিমাত করতে পারল শাহিদের ছবি?