'সামান্থা ও আমার রসায়ন সেরা!' তবে কি সামান্থাকে এখনও ভুলতে পারেননি নাগা?

Published : Jul 23, 2022, 03:55 PM IST
'সামান্থা ও আমার রসায়ন সেরা!' তবে কি সামান্থাকে এখনও ভুলতে পারেননি নাগা?

সংক্ষিপ্ত

দক্ষিণী হার্টথ্রব সামান্থা ও নগ চৈতন্যর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ কয়েক মাস, তারপরেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে চর্চা হতেই থাকে, তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও কি তাঁদের মধ্যে বন্ধুত্ব অটুট আছে? নাকি তাঁদের মুখ দেখা দেখি এবং কথা বলাও বন্ধ? এই নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের। এবার বোধহয় সেই প্রশ্নের উত্তর পেলেন ভক্তরা।  সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন তাঁর ও সামান্থার রসায়ন সেরা! তাহলে কি এখনও নিজের প্রাক্তন স্ত্রীকে ভুলতে পারেননি নাগা? এখনও তাঁকে চোখে হারান? চলুন জেনে নেওয়া যাক।

গত বছরের অক্টোবরে বিচ্ছেদ হয়েছিল এই হেভি ওয়েট তারকা দম্পতির। পেরিয়ে গেছে আর মাস, তবে কি সামান্থা কে মিস করছেন নাগা? ভুলতে পারছেন না প্রাক্তন স্ত্রীকে? নাগার বক্তব্য ঘিরে বার বার এমনি জল্পনা কল্পনা তৈরি হচ্ছে। বিচ্ছেদের পরে বহু সাক্ষাৎকারে সামান্থাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নাগাকে। এবার তাঁর আসন্ন ছবি থ্যাঙ্ক ইউ - এর প্রচারে এসে মুম্বাই সংবাদ সংস্থার এক সাক্ষাৎকারে, পর্দায় কার সঙ্গে তাঁর রসায়ন ভালো সেই প্রসঙ্গে নাগা সাফ জবাব দেন, ' স্যামের সঙ্গেই পর্দায় কয়েকটি জনপ্রিয় প্রেম কাহিনী তৈরি করেছি, ওর সঙ্গে আমার রসায়ন দুর্দান্ত।' 

কিছু দিন আগে বঙ্গার রাজু সিনেমার প্রচারে এসে নির্দ্বিধায় বলেছেন সামান্থা ও তাঁর জুটি সেরা। ছবির টিজার মুক্তি পাওয়ার পরেও প্রাক্তন স্ত্রী সামান্থাকেই ট্যাগ করেছিলেন নাগা। সামান্থার প্রথম ছবি ইয়ে মায়া চেসাভের শ্যুটিং চলাকালীন এই একে অপরের প্রেমে পড়েছিলেন নাগা ও সামান্থা। এরপর তারপর নিয়ে, কিন্তু ২০২১ এ ডিভোর্সের খবর প্রকাশিত হয়, বৃহস্পতিবার, 21 জুলাই, সামান্থা কফি উইথ করণ সিজন ৭-এ প্রথমবার আত্মপ্রকাশ করেন। কেজো যখন তাঁকে তাঁর বিবাহবিচ্ছেদ এবং নাগা চৈতন্যের সাথে ব্যর্থ বিবাহ সম্পর্কে প্রশ্ন করেছিলেন, তখন তিনি বলেছিলেন, 'এটা কঠিন ছিল। কিন্তু এখন ভালো। এটা ভাল, আমি আগের চেয়ে মানসিক ভাবে অনেক শক্তিশালী।' করণ তাঁকে জিজ্ঞাসা করেছিল যে তাঁর এবং চৈ - এর মধ্যে কোন কঠিন বা তিক্ত অনুভূতি আছে কিনা। অভিনেত্রী উত্তর দিলেন, 'আমাদের দুজনকে একটা ঘরে রাখলে কি ধারালো জিনিস লুকিয়ে রাখতে হবে এমন কঠিন অনুভূতি আছে? হ্যাঁ, এখন পর্যন্ত, হ্যাঁ। তাই এই মুহূর্তে এটি একটি বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি নয়।' সামান্থা আরও যোগ করেছেন, 'এখনই নয়, তবে ভবিষ্যতে হয়তো কোনো এক সময়, হ্যাঁ।' কিন্তু সামান্থা যা ই বলুক না কেন, বিচ্ছেদের পরেও বারবার সামান্থার নাম নেওয়া, তাঁকে ট্যাগ করা ইত্যাদি সব কিছুর মাধ্যমে কি এটাই বোঝাতে চাইছেন নাগা যে তিনি এখনও ভুলতে পারেননি সামান্থাকে?

আরোও পড়ুন,পাইরেসির স্বীকার শামশেরা! মুক্তির কিছু ক্ষনের মধ্যেই টরেন্টে লিক!

আরোও পড়ুন,শীঘ্রই বিয়ে করতে চলেছেন অর্জুন?নিজে খোলসা করলেন অভিনেতা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা