ভাইয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, অবশেষে মুখ খুললেন নওয়াজ

Published : Jun 05, 2020, 12:26 PM IST
ভাইয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, অবশেষে মুখ খুললেন নওয়াজ

সংক্ষিপ্ত

ভাইয়ের  বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা নিয়ে এবার মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ভাইয়ের যৌন হেনস্তা নিয়ে তিনি কোনও কথা বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিল্লির জামিয়া থানায় নওয়াজের ভাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে কাকার কথা জ্যেঠুকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন নওয়াজের ভাইজি

সম্প্রতি সেক্রেড গেমস অভিনেতা নওয়াজউদ্দিনের ভাই শামস নবাব সিদ্দিকির বিরুদ্ধে যৌন নিগ্রহের আবেদন করেছেন তার ভাইজি। ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।  ভাইয়ের  বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা নিয়ে এবার মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি এক সংবাদসংস্থার পক্ষ থেকে নওয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভাইয়ের যৌন হেনস্তা নিয়ে তিনি এ বিষয়ে কোনও কথা বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।


সম্প্রতি দিল্লির জামিয়া থানায় নওয়াজের ভাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছেন তার ভাইজি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে  নওয়াজের ভাইজি জানিয়েছেন, বয়স তখন সবেমাত্র ৯ বছর। তার অভিযোগ, 'আমার উপর প্রচুর অত্যাচার করা হয়েছে। তখন ছোট ছিলাম বলে বুঝতাম না। ভাবতাম উনি আমার কাকা। কিন্তু বড় হয়ে বুঝতে পারি এটা অন্য ধরনের স্পর্শ ছিল। তারপরেও ১৩ বছর বয়সেও কাকার হাতে নির্যাতিত হয়েছি। পরিবারের সদস্যদের জানিয়েও কোনও কাজ হয়নি। '  এমনকী জ্যেঠু নওয়াজকে জানিয়েও কোনও লাভ হয়নি। নওয়াজও নাকি তার ভাইয়ের কথা জানার পর বিশ্বাস করেননি।

আরও পড়ুন-বিয়ের পর হানিমুনে কোথায় গিয়েছিলেন রামায়ণের 'সীতা', জানলে অবাক হবেন...

সূত্র থেকে আরও জানা গেছে, কাকার বিরুদ্ধে অভিযোগ করার পর জ্যেঠু নওয়াজ তাকে ফোন করেছেন।  এবং কেন অভিযোগকারিনী তার কাকার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন তা নিয়েও ফের প্রশ্ন তুলেছেন। পাশাপাশি ভাইজির যদি কোনও সাহায্যের প্রয়োজন হন, তাহলে তাকে আর্থিক সাহায্য দিয়েও প্রস্তুত করতে রাজি নওয়াজ। তারপর নওয়াজের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিই আবার এই বিষয়ে মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছেন।

আরও পড়ুন-নিজেকেই 'চরিত্রহীন'-এর তকমা দিয়েছিলেন শেহনাজ, কী প্রতিক্রিয়া ছিল সিদ্ধার্থর...

লকডাউনের মধ্যে বিবাহবিচ্ছেদের খবর হৈচৈ শুরু হয়েছে বি-টাউনে। দীর্ঘদিন ধরেই স্ত্রী আলিয়ার সঙ্গে অশান্তি চলছিল বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। তিক্ততা এতটাই চরমে পৌঁছেছে যে কোনওমতেই এই সম্পর্ক আর টিকিয়ে রাখতে চানা না নওয়াজের স্ত্রী আলিয়া।দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে ভাঙন ধরতে চলেছে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ।  এরপর থেকেই বলি অভিনেতার ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সূত্র থেকে জানা গেছে,নওয়াজের ভাইয়ের উপরও একাধিক অভিযোগ এনেছেন নওয়াজের স্ত্রী আলিয়া। ইতিমধ্যেই নওয়াজের পরিবারের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছেন তিনি। তাদের বিচ্ছেদের পিছনেও অনেকটা দায়ী রয়েছে শামস। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই মুখ খুলেছেন নওয়াজের স্ত্রী আলিয়া । তিনি জানিয়েছেন, 'এটা তো সবে শুরু। সমর্থন করার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ। আরও অনেক কিছু প্রকাশ্যে আসবে। সবাই হতবাকও হবে। কারণ আমি একাই নই নীরবে সহ্য করব। সত্যিকে তারা কত টাকা দিয়ে কিনবে আর কাদেরকেই বা তারা ঘুষ দেবে, এখন সেটাই দেখার।'
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা
Epstein Files: এপস্টিন তালিকায় এবার বলিউড যোগ! কোন কোন তারকাদের নাজ জড়াল?