শার্টের বোতাম খুলে প্রকাশ্যেই 'স্তন্যপান', 'Breast' ফিডিং-এর ভিডিও চাই, ভক্তকে সপাট জবাব নেহার

Published : Apr 27, 2021, 12:39 PM IST
শার্টের বোতাম খুলে প্রকাশ্যেই 'স্তন্যপান', 'Breast' ফিডিং-এর ভিডিও চাই, ভক্তকে সপাট জবাব নেহার

সংক্ষিপ্ত

ফের সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন নেহা ধুপিয়া এক মহিলাকে সন্তানকে স্তন্যপান করানোর ভিডিও দিতে বলেন এক ব্যক্তি নিজের মেয়েকে স্তন্যপান করানোর ছবি পোস্ট করে যোগ্য জবাব দিয়েছেন নেহা ব্রেস্ট ফিডিং ছবি দিয়েই লম্বা পোস্টে ইউজারকে যোগ্য জবাব দিয়েছেন নায়িকা  

বি-টাউনের ঠোঁটকাটা, স্পষ্টবাদী তকমা রয়েছে বলি অভিনেত্রী নেহা ধুপিয়ার। কোনও অন্যায় মুখ বুজে সহ্য নয়, বরং অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠা এটাই তার সহজাত। বলিউডের সাহসী অভিনেত্রী নাকি বিয়ের আগেই গর্ভবতী  হয়ে পড়েছিলেন। বি-টাউনের অন্দরে কাত পাতলেই শোনা গিয়েছিল সেই খবর। তারপরেই আর দেরি না করে দীর্ঘদিনের প্রেমিকের গলায় মালা দিয়েছিলেন নেহা ধুপিয়া। বিয়ের পর একের পর এক টুইস্ট দিয়েছিলেন নেহা। বিয়ের ৯ মাসের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়ে ফের লাইমলাইটে উঠে এসেছিলেন নায়িকা। গর্ভবতী থেকে সন্তান জন্মের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

 

 

ফের সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন নেহা ধুপিয়া। এক মহিলাকে কুরুচিকর ভাবে সন্তানকে স্তন্যপান করানোর ভিডিও আপলোড করতে বলেন এক ব্যক্তি। সেটা দেখা মাত্রই নিজকে ঠিক রাখতে পারেননি নেহা। নিজের মেয়েকে স্তন্যপান করানোর ছবি পোস্ট করে যোগ্য জবাব দিয়েছেন নেহা ধুপিয়া। যদিও এই ছবি পোস্ট করে আগেও শিরোনামে ছিলেন নেহা ধুপিয়া। দেখে নিন পোস্টটি,

 

প্রকাশ্যে মহিলাদের স্তন্যপান নিয়ে অনেক ছুঁৎমার্গ রয়েছে ভারতীয় সমাজ ব্যবস্থায়। শিশুকে স্তন্যপান করানো স্বাভাবিক বিষয় হলে তা  নিয়ে সমালেচনা চলেই  আসছে। সোশ্যাল মিডিয়ায় ব্রেস্ট ফিডিং-এর পুরোনো ছবি পোস্ট করতেই অভিনেত্রীর সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। নিজের ব্রেস্ট ফিডিং ছবি দিয়েই লম্বা পোস্টে  কমেন্টের স্ক্রিনশট সমেত ধুয়ে দিয়েছেন ওই ব্যক্তিকে। তবে মহিলাও থেমে থাকেননি। স্তন্যপানের ভিডিও নিয়ে ইউজারকে যোগ্য জবাব দিয়েছেন ওই মহিলা।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার