ভক্তের ভগবানকে নিয়ে নয়া জল্পনা, তোপের মুখে টাইগার, 'ওয়ার' প্রচারে নয়া চমক

Published : Sep 20, 2019, 12:24 PM ISTUpdated : Sep 20, 2019, 12:39 PM IST
ভক্তের ভগবানকে নিয়ে নয়া জল্পনা, তোপের মুখে টাইগার, 'ওয়ার' প্রচারে নয়া চমক

সংক্ষিপ্ত

নতুন প্রোমশন কৌশলে হৃত্বিক-টাইগার পোশাক বিতর্কে দুই তারকা প্রমোশনেই জোর যুদ্ধ ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

প্রথম থেকেই স্পষ্টভাষায় টাইগার জানিয়ে ছিলেন, বিটাউনে গুরু বলে একজনকেই মেনে এসেছেন, তিনি হলেন হৃত্বিক রোশন। অ্যাকশন হিরোর প্রতি শ্রদ্ধা ভালোসাবা এর আগে অনেকেই দেখিয়েছেন বলিউডে। কিন্তু টাইগার তাঁদের থেকে অনেকাংশেই আলাদা। শ্যুটিং সেটে পৌঁছেই শেয়ার করেছিলেন নিজের অনুভুতির কথা। 

আরও পড়ুন- ইন্ডিয়া গেটের পাদদেশে ইমরান-সবিতা-কৃতি, নজির গড়ে শুরু সিরিজের প্রচার

খোদ টাইগার হৃত্বিককে জানিয়েছিলেন, তিনি ভাবতেই পারছেন না হৃত্বিকের সঙ্গে একই ফ্রেমে কাজ করার সুযোগ পাচ্ছেন। কিন্তু ছবির শ্যুটিং শেষ হতে না হতেই ভক্তের এ কী হাল! কয়েকদিন আগেই টাইগারকে পাওয়া গেল একটি টি পরে, যেখানে হৃত্বিক অভিনীত কৃষ চরিত্রটিকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ছবির ওপর লেখা- 'মুখোশের আড়ালে কী ভয় লুকিয়ে আছে!' এই পোশাক নেটিজেনদের নজরে আসা মাত্রই প্রশ্ন তোলেন অনেকেই। ভক্তের ভক্তি এত তারাতারি উবে গেল!

 

 

হৃত্বিকও ছাড়ার পাত্র নন। তিনিও সুপারম্যান টাইগারের ছবি ফ্লাইং জেট-এর একটি টি পরে হাজির হন, সেখানে লেখা থাকে- 'ইতিমধ্যেই যুদ্ধের ময়দান থেকে উড়ে গেলে এই ভাবে!' না, কোনও অশান্তি কিংবা মনোমানিল্য নয়, কেবলই ছবির প্রমশনের জন্য বাকযুদ্ধ খেলায় মেতেছেন টাইগার হৃত্বিক। 

২ ঘন্টার রাস্তা আরও পড়ুন- ২০ মিনিটে পেরলেন অক্ষয়, তবে সাধারণ মানুষের কাছে আশ্চর্যের নয়, দেখুন ভিডিও

ভক্তদের ছবির সঙ্গে একাত্ম করতে প্রমোশনের নতুন দিক তুলে ধরল ওয়ার ছবি প্রযোজক সংস্থা। এই দুইয়ের পক্ষে কারা, প্রশ্ন তুলো পোস্টও করা হয় হৃত্বিক ও টাইগারের ছবি। হাতে রয়েছে মাত্র ১৪ দিন। ঠিক আর দুই সপ্তাহ পরই মুক্তি পাবে ওয়ার ছবি। ইতিমধ্যেই ছবির অ্যাকশন, টিজার, ট্রেলার, গান ভক্তদের মন জয় করেছে। এবার প্রচারের এই নয়া চমকে বেজায় মাতলেন ভক্তরা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI