আগুন নিয়ে নোরার নাচ! মুহূর্তে ভাইরাল বিপজ্জনক নাচের ভিডিও

swaralipi dasgupta |  
Published : Aug 03, 2019, 02:22 PM IST
আগুন নিয়ে নোরার নাচ! মুহূর্তে ভাইরাল বিপজ্জনক নাচের ভিডিও

সংক্ষিপ্ত

বাটলা হাউস-এর সাকি সাকি গানে বেলি ডান্স করে ঝড় তুলেছেন নোরা ফতেহি  সেই গানেই এবার আগুন নিয়ে নাচলেন তিনি। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও ভিডিওয় দেখা যাচ্ছে দু হাতে আগুন নিয়ে বেলি ডান্স করছেন নোরা

বাটলা হাউস-এর সাকি সাকি গানে বেলি ডান্স করে ঝড় তুলেছেন নোরা ফতেহি। সেই গানেই এবার আগুন নিয়ে নাচলেন তিনি। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও। 

ভিডিওয় দেখা যাচ্ছে দু হাতে আগুন নিয়ে বেলি ডান্স করছেন নোরা। ঠিক যেন হাওয়ার মতো ভাসছেন নোরা। হাতে আগুনের তাপ লাগলেও নোরা নির্বিকার। তাঁর পা ও কোমর এক নাগারে যেন গানের তালে ভেসে চলেছে। 

নোরা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিওটি। ভিডিও-র ক্যাপশনে তিনি লিখেছেন, মাত্র ২ দিন অনুশীলন করেই এই নাচ তাঁর। নোরা জানিয়েছেন, তিনি ছোট থেকেই ফায়ার ডান্সিং পছন্দ করেন। তবে অনুশীলনের অভাবে যে তিনি অল্প ভয় পাচ্ছিলেন সে কথাও স্বীকার করেছেন তিনি। 

 

 

নোরার কথায়, আমি যে ভয় পেয়েছিলাম তা আমার মুখে দেখেই বোঝা যাচ্ছে। প্রথম বার ফায়ার ডান্সিং করলাম। আমার হৃদস্পন্দন দ্রুত চলছিল। আমি দরদর করে ঘামছিলাম। কিন্তু এই নতুন ধরনের নাচ শিখতে পেরে আমি খুশি ও গর্বিত। একজন শিল্পী হিসেবে সব সময়ে নতুন কিছু শেখা উচিত। নতুন কিছু শেখার বিষয়ে আমি কখনও না বলি না। 

 

 

বাটলা হাউস ছবিতে অভিনয় করছেন জন আব্রাহাম। এই ছবিতেই আইটেম সং ও সাকি সাকি-তে নেচেছেন নোরা ফতেহি। এই গানটির আসল ভারশনটিতে নেচেছিলেন কোয়েনা মিত্র। তবে এই প্রথম নয়, নোরা সত্যমেব জয়তে ছবিতে দিলবর গানটিতে নেচেও রীতিমতো ঝড় তুলেছিলেন। সেটিও ছিল একটি রিমিক্স গান। স্ত্রী ছবিতে কমরিয়া গান নেচেও দর্শকদের মুগ্ধ করেছিলেন নোরা। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Aditi Rao Hydari: বর সিদ্ধার্থকে জন্মদিনে আদুরে শুভেচ্ছা অদিতির, কী লিখলেন নায়িকা?
Love And War: পিছিয়ে গেল দিন, কবে আসছে রণবীর-আলিয়া-ভিকির বিগ বাজেট ছবি?