বলিউড অভিনেতার প্রতি একতরফা প্রেম, প্রকাশ্যেই মুখ খুললেন নোরা

Published : Sep 16, 2019, 10:52 PM IST
বলিউড অভিনেতার প্রতি একতরফা প্রেম, প্রকাশ্যেই মুখ খুললেন নোরা

সংক্ষিপ্ত

নিজের মনের কথা এবার খুলে জানালেন নোরা প্রকাশ্যেই বললেন তাঁর এক তরফা প্রেমের কথা বলিউড অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নোরা সম্প্রতিই প্রকাশ্যে এসেছে নোরার মিউজিক ভিডিও

নোরা ফাতেহিকে নিয়ে এখন একাধিক খবর ছড়িয়ে পড়েছে বি টাউনের ইতিউতি। তারই মাঝে সকলের নজর কেড়েছে যা তা হল বর্তমানে নায়িকা আর ভিকি কৌশলের সম্পর্কের খবর। কিন্তু সেই বিষয় প্রকাশ্যে কিছু জানাননি নোরা। সম্প্রতি তাঁদের একটি মিউজিক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। 

আরও পড়ুনঃ নাচের পারিশ্রমিক ২ কোটি, এবার ঘরানা পাল্টে দীপিকাকে টেক্কা জ্যাকলিনের

কিন্তু নোরা ফাতেহির মনে জায়গা করে নিয়েছেন অন্য কেউ। তিনি কে, সেই উত্তর নিজেই দিলেন নোরা। সম্প্রতিই একটি রিয়ালিটি শো-তে এসে নিজের মনের কথা জানালেন নোরা। তিনি বর্তমানে হৃত্বিক রোশনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাঁকে তিনি এক কথায় ভালো বাসেন। এই একতরফা প্রেম তাঁর বহুদিনের।

আরও পড়ুনঃ এবার মানব কম্পিউটার বিদ্যা

বিশ্বখ্যাত এই ডান্সারের মতে হৃত্বিকের নাচেরও ভক্ত তিনি। তাঁর সঙ্গে অভিনয়ও করতে চান নোরা। বলিউডের এই অভিনেতাকেই নাকি তিনি বরাবর মেনে এসেছেন। ফলে হৃত্বিককে নিয়েই একপ্রকার স্বপ্ন দেখচ্ছেন নোরা। ইতিমধ্যেই বলিউডে নাচের মাধ্যমে নোরা নজর কেড়েছেন সকলের। অন্যদিকে হৃত্বিকের নাচের জাদুতে মুদ্ধ গোটা দেশের ভক্ত। ফলে নিজের মনের কথা একজন ভক্ত হিসেবে প্রকাশ্যেই বলে ফেললেন নোরা।

এতদিন নাচের তালে সকলের নজর কেড়েছিলেন নোরা। এবার তাঁর অভিনয়ের দক্ষতারও আভাস মিলল নতুন মিউজিক ভিডিওতে। রূপে গুমে ইতিমধ্যেই নিজের দখলে নিয়েছেন নোরা লক্ষার্ধিক ভক্ত। এবার নিজের মনের কথা প্রকাশ্যে বলায়, হৃত্বিক ভক্তদেরও মন জয় করে নিলেন নোরা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও