ফের বলিউড তারকার পরিবারে করোনার থাবা, বাড়ছে দুশ্চিন্তা

Published : Apr 15, 2020, 01:39 PM IST
ফের বলিউড তারকার পরিবারে করোনার থাবা, বাড়ছে দুশ্চিন্তা

সংক্ষিপ্ত

একের পর এক  সেলেব পরিবারে থাবা বসাচ্ছে করোনা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের বোন ফারহা খান আলির এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন সুজানের বোন ফারহা খান আলি নিজেই ট্যুইটে সেকথা জানিয়েছেন করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে

 ফের করোনার থাবা পড়ল বলিউডে। একের পর এক সেলেব পরিবারে থাবা বসাচ্ছে করোনা।   এবার করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের বোন ফারহা খান আলির এক কর্মী। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই টিনসেন টাউনে জোর শোরগোল শুরু হয়েছে। ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-'কঠিন পরিস্থিতিতে ডিপ্রেশনে মরেই যেতাম', লকডাউনে মুখ খুললেন অভিনেত্রী শামা...

বলিউড অভিনেতা সঞ্জয় খানের ছোট মেয়ে ফারহা খান আলি নিজেই ট্যুইটে সেকথা জানিয়েছেন। বৃহন্মুবই পুরসভার পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি মুম্বইয়ের চিকিৎসকদেরও প্রশংসা করেছেন ফারহা।
 
ফারহা আরও জানিয়েছেন, চিকিৎসকরা যেভাবে তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং ওই কর্মীর খেয়াল রাখছেন তা সত্যিই প্রশংসনীয়।  খুব দ্রুত ওই ব্যক্তিই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সুজানও  এই মুহূর্তে পরিবারের পাশেই রয়েছেন। উল্লেখ্য হৃত্বিক-সুজানের বিয়ের সময়েই ডিজে আকিলের সঙ্গে গাটছড়া বাঁধেন ফারহা।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন
Grammy Awards 2026: কার হাতে উঠল সঙ্গীতের সেরা গ্র্যামি পুরস্কার, রইল বিজয়ীদের তালিকা