'Covid' পজিটিভ রাহাত ফতেহ আলি খান, পিছিয়ে গেল সুফি নাইটের দিন

Published : Feb 20, 2022, 10:23 AM ISTUpdated : Feb 20, 2022, 04:39 PM IST
'Covid' পজিটিভ রাহাত ফতেহ আলি খান, পিছিয়ে গেল সুফি নাইটের দিন

সংক্ষিপ্ত

আশঙ্কা ক্রমশ বাড়ছে।  বি-টাউনে একাধিক তারকারা করোনায় আক্রান্ত। নতুন বছর পড়তে না পড়তেই বলিউডে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। একের পর এক তারকাকে কাবু করছে করোনা ভাইরাস।  মুম্বইতে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত (Covid Positive) হলেন পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান ( Rahat Fateh Ali Khan )। গায়কের কোভিড পজিটিভ হওয়ার খবর টিমের পক্ষ থেকেই টুইটার ভক্তদের জানানো হয়েছে।

আশঙ্কা ক্রমশ বাড়ছে।  বি-টাউনে একাধিক তারকারা করোনায় আক্রান্ত। নতুন বছর পড়তে না পড়তেই বলিউডে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। একের পর এক তারকাকে কাবু করছে করোনা ভাইরাস।  মুম্বইতে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত (Covid Positive) হলেন পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান ( Rahat Fateh Ali Khan )। গায়কের কোভিড পজিটিভ হওয়ার খবর টিমের পক্ষ থেকেই টুইটার ভক্তদের জানানো হয়েছে।

করোনায় আক্রান্ত পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান। কোভিডি রিপোর্ট পজিটিভ হতেই টুইটারে জানানো হয়েছে, আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মিউজিক্যাল সুফি নাইটের দিন পিছিয়ে দেওয়া হল। কারণ রাহাত ফতেহ আলি খান করোনায় আক্রান্ত হয়েছেন (Rahat Fateh Ali Khan tested Covid Positive)। ২০২২ সালের ১২ মার্চ  অনুষ্ঠিত হবে সুফি নাইট। সকলের অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। তবে  রাহাত ফতেহ আলি খানের করোনায় আক্রান্ত হওয়ার শুনেই উদ্বিগ্ন হয়েছেন ফ্যানেরা। অনুরাগীরা সকলেই কমেন্টে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে সেরে ওঠেন ঈশ্বরের কাছে সকলেই এই প্রার্থনা করেছেন।

 

আরও পড়ুন-গোপন সঙ্গম নিয়ে নোংরা প্রশ্ন, বিবেকের প্রসঙ্গ উঠতেই সঞ্চালককে ধুয়ে দিলেন ঐশ্বর্য

আরও পড়ুন-সাদা বালিয়াড়িতে প্যান্ট ছাড়াই আনমনা শ্রাবন্তী,লো নেকের খাঁজে ভিড়মি খেলেন ভক্তরা

আরও পড়ুন-ফারহানের 'সহবাস সঙ্গী' কি অন্তঃসত্ত্বা, শিবানীর বিয়ের ছবি দেখেই শোরগোল বি-টাউনে

 

সূত্র থেকে জানা গিয়েছে পাকিস্তানের গায়ক রাহাত ফতেহ আলি খান (Rahat Fateh Ali Khan ) দুবাইতে যান। পাকিস্তানের তার কোভিড রিপোর্ট নেগেটিভ  এলেও দুবাইতে করোনা পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে। সুফি সংগীত নিয়ে দর্শকদের নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন রাহাত ফতেহ আলি খান।  সারা বিশ্বব্যাপী শ্রোতার মন জয় করে নিয়েছেন রাহাত ফতেহ আলি খান। এখানেই শেষ নয়, তার গলায় কাওয়ালি, গজল মুগ্ধ করে দর্শকদের। বলিউডের একাধিক ছবিতে প্লেব্যাক করেছেন রাহাত ফতেহ আলি খান (Rahat Fateh Ali Khan । গত একমাস আগেই করোনায় আক্রান্ত  (Covid Positive) হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই রেশ কাটতে না কাটেই সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন বাপ্পি লাহিড়ি। এর মধ্যেই রাহাত ফতেহ আলি খানের করোনার খবর পেয়েই দুশ্চিন্তায় রয়েছেন ভক্তরা। তবে সূত্রের খবর , সামান্য সংক্রমণ রয়েছে পাকিস্তান গায়কের। এখানেই শেষ নয়, বলিউডে করোনা আক্রান্তের লিস্টটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। বেশ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। যদিও এখন দুজনেই নেগেটিভ। এছাড়াও মাহিপ কাপুর, শানায়া কাপুর ,সীমা খানও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তারপরই কাপুর পরিবারে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। কোভিড পজিটিভ হয়েছেন বলি অভিনেতা অর্জুন কাপুর ও তার বোন অংশুলা কাপুর। তবে এরা দুই ভাই-বোনই শুধু নয়, অনিল কাপুরের বড় মেয়ে রিয়া কাপুর ও তার স্বামী করণ বুলানিও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও কোভিড পজিটিভ বলিউডের সাকি গার্ল নোরা ফতেহি। বেশ কয়েকদিন ধরেই ঘরবন্দি ছিলেন নোরা  ফতেহি। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক