সুশান্ত তদন্তে নয়া মোড়, মাটিতে পড়ে বাথরোব বেল্ট, পরীক্ষা করা হচ্ছে ফাঁসের কুর্তা

Published : Jun 28, 2020, 12:17 PM IST
সুশান্ত তদন্তে নয়া মোড়, মাটিতে পড়ে বাথরোব বেল্ট, পরীক্ষা করা হচ্ছে ফাঁসের কুর্তা

সংক্ষিপ্ত

সুশান্তের মৃত্যুতে নয়া মোড়  ফ্ল্যাট থেকে মিলল ছেঁড়া বাথরোব বেল্ট সবুজ কুর্তা পাঠানো হয়েছে পরীক্ষার জন্যে সপ্তাহের শেষেই মিলবে ফরেন্সিক রিপোর্ট

সুশান্ত সিং রাজপুত, গত ১৫ দিন আগেও এই নামটা সকলের কাছে আর পাঁচটা বলিউড স্টারেদের মতই ছিল প্রয়ি, কিন্তু তা বুঝতে কোথাও কি ভুল হয়েছিল অভিনেতার, এত মানুষের ভালোবাসা প্রতিবাদ, আজ তিনি দেখতে পেলেন না, এভাবে ৩৪ বছর বয়সে দক্ষ অভিনেতাকে হারিয়ে গর্জে উঠবে নেট দুনিয়া তা হয়তো অনেকেই অনুমান করতে পারেননি। আর ঠিক একই তালে পুলিশও কোমড় বেঁধে নেমে পড়েছে তদন্তে। 

আরও পড়ুনঃ কোনও অস্বাভাবিকতা কি চোখে পড়েছিল, পুলিশি জেরার মুখে সুশান্তের শেষ ছবির নায়িকা

একে একে পুলিশি জেরার মুখে এসেছে ২৭ জন। সেখান থেকেই উঠে এসেছে একাধিক তথ্য। তবুও আজও অধরা, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বন্ধ ঘরে ঠিক কী কী হয়েছিল তা আজও অধরা। এমনই সময় পুলিশের চোখে পড়ল আরও এক সূত্র। ঘরের মধ্যে পড়েছিল সুশান্তের ছেঁড়া বাথরব বেল্ট। পুলিশের অনুমান তবে কী সুশান্ত প্রথমে তা দিয়েই ফাঁস দিতে চেয়েছিলেন। কিন্তু তা ছিঁড়ে যাওয়ায় সবুজ কুর্তা হাতে তুলে নেন। 

সুশান্তের কাছ থেকে পাওয়া সবুজ কুর্তাই বা কতটা মজবুত সুশান্তকে ধরে রাখার জন্য তাও খতিয়ে দেখছে পুলিশ। পাঠানো হয়েছে সেই কুর্তা পরীক্ষার জন্যও। পাশাপাশি সুশান্ত কী কোনও কিছু খেয়েছিলেন, অন্য কোনওভাবেও কি চেষ্টা করেছেছিলেন, সে সকল প্রশ্নের জবাব পেতে ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সকলে। চলতি সপ্তাহের শেষেই হাতে মিলবে ফরেন্সিক রিপোর্ট। সুশান্তের মানসিক অবস্থা জানার জন্য খতিয়ে দেখা হচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টও। তার ভার পড়েছে টুইটরের ওপর। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও