প্রসেনজিৎ-সলমন-আমির, লকডাউনের মাঝেই একই ফ্রেমে তিন সুপারস্টার

Published : Apr 25, 2020, 03:08 AM ISTUpdated : Apr 25, 2020, 04:24 AM IST
প্রসেনজিৎ-সলমন-আমির, লকডাউনের মাঝেই একই ফ্রেমে তিন সুপারস্টার

সংক্ষিপ্ত

বুম্বা দা-সল্লু-মিস্টার পারফেকশনিস্ট একই ফ্রেমে। থ্রোব্যাক ছবিতে রয়েছেন জ্যাকি, অনিল, সুভাষ ঘাই, গোবিন্দা, সচিন পিলগাওকরও। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ছবি।

লকডাউনে বলিউড এবং টলিউডের সিনেপ্রেমীরা পেল নয়া উপহার। সুপারস্টাররা শেয়ার করছেন একই ফ্রেম। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমির খান, সলমন খান, সুভাষ ঘাই, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, গোবিন্দা, সচিন পিলগাওকর রয়েছেন একই ফ্রেমে।

আরও পড়ুনঃলকডাউন না মানলেই তোলা হবে অ্যাম্বুলেন্সে, ভিডিও শেয়ার করলেন বিক্রম

এমনি ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট টাইগার শ্রফ এবং সোনমকে। এই থ্রোব্যাক ছবি পেয়ে বলিউড টলিউড সকল ভক্তরাই আপ্লুত। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুনঃমহেশ বাবুর হেড মাসাজ, পোস্ট করলেন নম্রতা

তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে তেইশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত