এখনও ফেরেনি জ্ঞান, ভেন্টিলেশনেই রয়েছেন রাজু, কলকাতার সেরা নিউরো সার্জেন যাচ্ছেন দিল্লিতে

Published : Aug 18, 2022, 04:57 PM ISTUpdated : Aug 18, 2022, 05:04 PM IST
 এখনও ফেরেনি জ্ঞান, ভেন্টিলেশনেই রয়েছেন রাজু, কলকাতার সেরা নিউরো সার্জেন যাচ্ছেন দিল্লিতে

সংক্ষিপ্ত

এখনও ফেরেনি জ্ঞান। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। মাঝে জানা গিয়েছিল, আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। ধীরে ধীরে নাকি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেতা। তবে বুধবার রাত থেকেই রাজুর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে।  রক্তচাপ একেবারে নেমে যায়।  সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গেছে, এই মুহূর্তে কলকাতার সেরা নিউরো সার্জেন পদ্মা শ্রীবাস্তব দিল্লির এইমসে রওনা দিয়েছেন। রাজুর  শারীরিক অবস্থার অবনতি হতেই তড়িঘড়ি করে পদ্মা শ্রীবাস্তবকে নিয়ে যাওয়া হচ্ছে। কৌতুক শিল্পীর ভাইপো জানিয়েছেন, রাজুর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আমার এখন ডাক্তার পদ্মা শ্রীবাস্তবের অপেক্ষায় আছি। তিনি ইতিমধ্যেই দিল্লির এইমসে রওনা দিয়েছেন। আশা করছি সন্ধ্যার আগেই তিনি পৌঁছে যাবেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন রাজুর সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে। রাজু এখনও পুরোপুরি সুস্থ নন।  এই মুহূর্তে  দিল্লির এইমস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেন রাজু । কিছুক্ষণ আগেও রাজুর শারীরিক অবস্থা নিয়ে এইমসে মিটিং করেছেন হাসপাতালের চিকিৎসকেরা। সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজুকে সুস্থ করার।  প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও প্রতিনিয়ত যোগাযোগ রাখছে রাজুর পরিবারের সঙ্গে। এখনও ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা ভুয়ো গুজব ছড়িয়ে পড়েছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে কোনও রকম ভুয়ো গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে সকলকে। ভক্তদের মধ্যে অভিনেতাকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। রাজুর ভাই দীপু জানিয়েছেন, এমআরআই রিপোর্টে জানা গেছে রাজুর মস্তিষ্কের কিছু নার্ভ চাপা পড়ে গেছে। এই কারণেই ঠিকমতো অক্সিজেন সরবরাহ হচ্ছে না। বেশ অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব। অভিনেতার শরীর নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন ভক্তরা। জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের জন্য মন  খারাপ সকল ভক্তদের। 

এই মুহূর্তে  এইমস-এর কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন  অভিনেতা। অভিনেতার পরিবার থেকে নিকটাত্মীয় সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন। কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?এখনই বা কেমন আছেন? তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে। রাজুর সেক্রেটারি  জানিয়েছেন, আগের তুলনায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে রাজুর। বর্তমানে লাইফ সার্পোট সিস্টেমে রয়েছেন রাজি। মাঝে শোনা গিয়েছিল রাজু আঙুলও নাড়াচাড়া করছে। আচমকাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জিমে গিয়েই ঘটে গেছে ভয়ঙ্কর দুর্ঘটনা । শরীরচর্চা করতে করতেই নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপর তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। আরও জানা গেছে পড়ে গিয়েই কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেতার। আগের তুলনায় অনেকটাই ভাল আছেন অভিনেতা। কার্ডিয়াক অ্যারেস্ট হলেও ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাজু। এবং সকলকেই অভিনেতার দ্রুত আরোগ্য প্রার্থনা করতে বলা হয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাজু। এইমস-এর চিকিৎসকরা তার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। অন্যদিকে অভিনেতার সুস্থতায় কোটি কোটি ভক্ত প্রার্থনা করছে। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এই রাজুর অসুস্থতার খবরে সকলেই যেন ভেঙে পড়েছেন। তিনি যেন খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেটাই কামনা করছেন অনুরাগীরা তথা টেলিভিশন তারকারা। তিনি এমন একজন মানুষ যেটা কষ্ট পেলে হাঁসাতে পারেন তেমনই আবার অনায়াসেই চোখের জল বার করে দিতে পারেন। কমেডি শো-তে তার কমেডি দেখলে মন ভাল হয়ে যায় নিমেষে। এছাড়া স্টেজ শো-তেও দারুণ কমেডি করেন রাজু। বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছন রাজু।  ৫৮ বছর বয়সী অভিনেতা শুধু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা নন তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতাও। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন।  অভিনেতার অসুস্থতার খবর শুনে সকলেই তার সুস্থতার কামনা করছেন।

আরও পড়ুন-সহবাসে মজে সিদ্ধার্থ-কিয়ারা, বিয়েতে আমন্ত্রণ না পেলে কষিয়ে থাপ্পড় মারার হুমকি দিলেন করণ, কিন্তু কেন?

আরও পড়ুন-অন্তর্বাস ঠেলে বেরোচ্ছে স্তনের অর্ধাংশ, ব্ল্যাক বিউটি ঋতাভরীর অ্যাটিটিউটে মুগ্ধ সাইবারবাসী

আরও পড়ুন-সেক্সি হট ক্লিভেজে চরম যৌনতা, দিশার সুডৌল স্তনের খাঁজে চোখ আটকে ভক্তদের

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা