র‍্যাম্পে তাক লাগালেন সারা, নয়া স্টাইলেই বাজিমাত নবাব কন্যার

Published : Feb 17, 2020, 03:04 PM IST
র‍্যাম্পে তাক লাগালেন সারা, নয়া স্টাইলেই বাজিমাত নবাব কন্যার

সংক্ষিপ্ত

র‍্যাম্পে নয়া কায়দায় হাজির সইফ কন্যা দুটি রাউন্ডেই তাক লাগালেন সারা সম্প্রতি প্রকাশ্যে এল সারার ভিডিও মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

একাধিকবার সারাকে র‍্যাম্পে দেখা গিয়েছে বিগত বছরে। কখনও হট লুকে বাজিমাত করেছেন অভিনেত্রী, কখনও আবার সাবেকিয়ানায়। এবার কোণের সাজে তাক লাগালেন তিনি। ২০১৯-এই সারা ও কার্তিককে ঘিরে সম্পর্কের এক নয়া নয়া জল্পনার সৃষ্টি হয়েছি। সেই মুহূর্তেই প্রকাশ্যে এসেছিল এক ভিডিও। যেখানে সারাকে র‍্যাম্পে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন কার্তিক আরিয়ান।

 

 

সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল নেট দুনিয়ায়। মাঝে কেটে গিয়েছে এক বছর। এখন সারা আরও বেশি পরিণত। মাঝে বহু র‍্যাম্পেই সকলকে তাক লাগিয়েছিলেন সারা। কিন্তু এক বছরের অভিজ্ঞতা এবার যেন প্রমাণ করলেন নবাব কন্যা। সম্প্রতি একটি ফ্যাশন র‍্যাম্পে হাঁটলেন তিনি। দুটি রাউন্ডে তাঁকে দেখা গেল সাবেকি পোশাকে। সেই ভিডিও এবার প্রকাশ্যে এল।

 

 

কণে সাজে সকলের নজর কাড়লেন এদিন সারা। ভিডিও সামনে আসা মাতই তা নেট দুনিয়ায় ভাইরাল। কীভাবে নিজেকে এক বছরে আরও পরিপূর্ণ করে তুলেছে সারা তা মুগ্ধ হয়ে দেখলেন সকলেই। তাঁর স্টাইল, তাঁর আদাতেই যেন বাজিমাত ফ্যাশন শো-এর। দাঁড়ানোর ভঙ্গি থেকে শুরু করে পোজ, নিপুনতার সঙ্গে নিজেকে উপস্থাপনা করে এদিন সকলের প্রশংসা পেলেন সইফ কন্যা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

1000 Crore Club: হাজার কোটির ক্লাবে কোন কোন হিরো? রইল পুরো তালিকা
Raaka Update: আল্লু অর্জুনের 'রাকা'-তে শাহরুখ! জল্পনা তুঙ্গে, আসল কারণটা কী?