রাশমির ব্যাকলেস নাচের ভিডিওতে কুপোকাত নেটদুনিয়া, নিজেকে আর সামলাতে পারলেন না এই টেলি-অভিনেতা

Published : May 27, 2020, 11:52 PM ISTUpdated : May 28, 2020, 12:01 AM IST
রাশমির ব্যাকলেস নাচের ভিডিওতে কুপোকাত নেটদুনিয়া, নিজেকে আর সামলাতে পারলেন না এই টেলি-অভিনেতা

সংক্ষিপ্ত

রাশমির ব্যাকলেস টিকটিক ভিডিও 'লেজা লেজা রে' গানে নেচে মন মাতালেন দর্শকের ভিডিও দেখে কুপোকাত তাঁরই বিগ বসের সহ প্রতিযোগী অভিনেতা বিশাল সিংয়ের মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়

রাশমি দেসাইয়ের ব্যাকলেস ঠুমকা পাগল করে দিয়েছে গোটা সাইবারদুনিয়ার ইউজারদের। লেজা লেজা রে গানের রিমিক্স ভার্শনে নেচে  ভিডিও পোস্ট করেছেন রাশমি। সেখানে একের পর এক মন্তব্যের বন্যা বয়ে চলেছে। বিগ বসের রাশমির এক সহপ্রতিযোগী ছিলেন বিশাল সিং। তিনিও সেখানে মন্তব্য করেছেন। অভিনেতা যে রাশমির ঠুমকায় কুপোকাত তা বুঝতে বাকি নেই। প্রসঙ্গত, লকডাউনে সমস্ত বিনোদনের কাজ বন্ধ রয়েছে, একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের অর্থকষ্টের কথা তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃ'বিরাট কোহলির অনুষ্কাকে ডিভোর্স দেওয়া উচিত', ভিডিওতে বিস্ফোরক বিজেপি এমএলএ নন্দকিশোর

মাস তিনেক হতে চলল, এখনও নেই কোনও উপার্যন। এরই মধ্যে কাজ হারালেন রাশমি দেসাই। একতা কাপুর প্রযোজিত জনপ্রিয় ধারাবাহিক নাগিনের সিজন ফোরে শলাকার ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। লকডাউনের মেয়াদ ক্রমশ বেড়ে যাওয়ায়, ধারাবাহিকের নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন রাশমিকে আর নাগিনে রাখবেন না। কারণ একটাই, রাশমির জনপ্রিয়তা। টেলি তারকাদের মধ্যে রাশমির জনপ্রিয়তা এখন মারাত্মক। দিন কতক আগে তিনিই প্রথম ভারতীয় টেলি তারকা যার সঙ্গে গুগল ক্যামিও কোল্যাবোরেট করেছে। 

আরও পড়ুনঃ'বিশ্বাসই হচ্ছে না এত কম বয়সে মেয়েটা চলে গেল', পথদুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় টেলি-অভিনেত্রীর

তাঁর জনপ্রিয়তা আরও বাড়ায় উৎসবে মেতে উঠেছিল ভক্তা। সেই জনপ্রিয়তাই গ্রাস করল তাঁকে। তাঁর যেহেতু পেস্কেল হাই, তাই নির্মাতারা তাঁকে ধারাবাহিকটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লকডাউনে ক্ষতি হয়ে চলেছে বিনোদন জগতের। সেই ক্ষতিপূরণ করতে রাশমির চরিত্রটিকে আর দেখানো যাবে না বলেই জানিয়েছে এক ঘনিষ্ঠ সূত্র। মিটিং হয়ে গিয়েছে, কাস্ট এবং নির্মাতাদের। রাশমির প্রাপ্য পারিশ্রমিক দেওয়ার মত ক্ষমতা তাদের নেই, তাই রাশমিকে শো থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনও উপায় রইল না

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি