সম্প্রতি মুক্তি পেল 'নিঃশব্দম' ছবির ফার্স্ট পোস্টার, অন্ধ মিউজিশিয়ানের চরিত্রে মাধবন

Published : Oct 09, 2019, 05:35 PM IST
সম্প্রতি মুক্তি পেল 'নিঃশব্দম' ছবির ফার্স্ট পোস্টার, অন্ধ মিউজিশিয়ানের চরিত্রে মাধবন

সংক্ষিপ্ত

'নিঃশব্দম'  ছবিটি পুরোপুরি একটি  থ্রিলার ছবি অন্ধ মিউজিশিয়ান অ্যান্টনির ভূমিকায় আছেন মাধবন  মূক ও বধির চরিত্রের ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে ছবিটির বেশিরভাগ শ্যুটিং হয়েছে আমেরিকায়   

মাধবনের ফিল্মি কেরিয়ারে মাঝের কিছুটা সময় খারাপ গেলেও, এখন আবার তিনি সাফল্যে ফিরছেন। এই মুহূর্তে ওয়েব সিরিজের পাশাপাশি বড় পর্দাতেও খুব ভাল কাজ করছেন। অবশ্য তিনি এই মুহূর্তে ব্যস্ত তার, পরবর্তী  থ্রিলারের শ্যুটিং নিয়ে। সম্প্রতি মুক্তি পেল তার 'নিঃশব্দম' ছবির ফার্স্ট পোস্টার। অন্ধ মিউজিশিয়ান অ্যান্টনির ভূমিকায়  মাধবনকে দেখা যাচ্ছে 'নিঃশব্দম' ছবির পোস্টারে। সোনালি ফসলের মাঝে,কাছা-পাকা দাঁড়িতে সানগ্লাস পরে আপন মনে চেলো বাজাচ্ছেন।  

 

হেমন্ত মধুকর,'নিঃশব্দম' ছবিটি পরিচালনা করেছেন। ছবিতে মূক ও বধির চরিত্রের ভূমিকায় দেখতে পাওয়া যাবে অনুষ্কাকে। আর তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন মাধবন। 'নিঃশব্দম' ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী অনুষ্কা শেট্টি, অঞ্জলী, শালিনী পান্ডে। এই ছবির উপরি পাওনা হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন। তিনি বেশ অন্য ভাবে ধরা দিয়েছেন এই ছবিতে।   

'নিঃশব্দম' থ্রিলার ছবিটির বেশিরভাগ শ্যুটিং হয়েছে আমেরিকার সিয়াটেলে। ছবিটি অনেকগুলি ভাষায় মুক্তি পাবে। তামিল ও তেলুগু ছাড়াও এই ছবি ডাবিং করা হবে ইংরেজি, হিন্দি, মালয়লাম এবং কন্নড় ভাষায়।  এই ছবির নাম হবে ইংরেজিতে।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে