টানা ৮ ঘণ্টা জেরার মুখে রিয়া, ফোন জুরে ব্যক্তিগত মুহূর্তের ছবি, মিলল আর কী তথ্য

Published : Jun 19, 2020, 05:59 PM IST
টানা ৮ ঘণ্টা জেরার মুখে রিয়া, ফোন জুরে ব্যক্তিগত মুহূর্তের ছবি, মিলল আর কী তথ্য

সংক্ষিপ্ত

আট ঘণ্টা ধরে চলল জেরা বৃহস্পতিবার পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনা উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য কী কী জানালেন রিয়া 

শেষ সময় রিয়াই ছিলেন সুশান্তের পাশে। কিন্তু কেন কয়েকদিন আগে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি, দীর্ঘ জেরায় একের পর এক প্রশ্নের উত্তর দিলেন রিয়া। তাঁর সঙ্গে সম্পর্ক ছিল সুশান্তের। সম্পর্ক ঘিরে অনেকদিন ধরেই ছিল একাধিক ধোঁয়াশা থাকলেও, অবশেষে মুখ খুললেন সবটাই স্পষ্ট করলেন রিয়া চক্রবর্তী। তাঁদের নভেম্বরেই বিয়ে করার কথা ছিল। সেই মত চলছিল প্রস্তুতিও। 

আরও পড়ুনঃ গঙ্গা বক্ষে সুশান্তের অস্থি বিসর্জন, মুহূর্তে ছড়িয়ে পড়ল অভিনেতার শেষ বিদায়ের ভিডিও

রিয়াকেই সুশান্ত শেষ রাতে ফোন করেছিলেন। কিন্তু তখন তেমন কিছুই বুঝতে পারেননি রিয়া। বৃহষ্পতিবার আট ঘণ্টা টানা জেরার মুখে পড়ে আরও অনেক কিছুই জানিয়েছিলেন রিয়া। ক্রমেই সুশান্তের অবস্থা খারাপ হচ্ছিল। ওষুধ থেকে বললেও তিনি তা খাননি। কথা শুনতেন না। এমন কী এদিন রিয়া দাবি করেন ক্রমেই আচরণ বদলে যাচ্ছিল সুশান্তের। তার প্রমাণও দিয়েছে রিয়া। সেই থেকেই শুরু বিবাদ। অভিমান করেই ফ্যাট ছেড়েছিলেন রিয়া। 

বর্তমানে পুলিশ খতিয়ে দেখতেন রিয়ার ফোন। সেখান থেকে মিলেছে সুশান্ত ও রিয়ার একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। রিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কী কথা হল, কল রেকর্ড সবটাই দেখছে মুম্বই পুলিশ। রিয়ারর কথায় সুশান্ত শেষের দিকে অবুঝ হয়ে উঠেছিলেন। কিন্তু তাঁর হাতে ছবি ছিল না তাই হতাশা, এমনটা সত্যি নয়। রিযার সঙ্গেই সুশান্তের দুটি ছবি চুক্তিবদ্ধ ছিল। যার কাজ শেষ হত ২০২১ সালে। এদিন সকাল  ১১ টা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে রিয়ার। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন
গোয়া, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৫টি বিলাসবহুল বাড়ি রশ্মিকা মন্দানার! অন্দরের ছবি দেখে নিন