ভারত টিম-এর পক্ষ থেকে ভারতীয় টিমকে শুভেচ্ছা জানালেন সলমন খান

Published : Jun 17, 2019, 03:32 PM IST
ভারত টিম-এর পক্ষ থেকে ভারতীয় টিমকে শুভেচ্ছা জানালেন সলমন খান

সংক্ষিপ্ত

ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন সলমন ভারত-পাকিস্তান খেলা শেষে জয় ভারতের ৭-০ তে এগিয়ে ভারত ভারতীয় টিমের জার্সি পরে ছবি শেয়ার সলমন-এর

রবিবার ক্রিকেট বিশ্বকাপ নিয়ে দেশ জুড়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কারণ এই দিন মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। খেলার মাঝেই বৃষ্টি, খানিক নিরাশ হলেও যখন মোটের ওপর প্রায় ১০০-রও বেশি রানে হারায় ভারত পাকিস্তানকে, সেই আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। মুহুর্তে সোশ্যাল মিডিয়া শুভেচ্ছার পোস্টে ভরে উঠল। সাধারণ মানুষ থেকে তারকা, সেই তালিকা থেকে বাদ থাকলেন না কেউই। 

ঠিক সেই পথ অনুসরণ করেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন খোদ ভারত, তথা সলমন খান। ভারতের জয়, আর ভারত পোস্ট করবে না তা কি হয়! মোটেও নয়, তাই এবার ভারত, ভারতের জার্সি পরে ভারতের জয়কে সেলিব্রেট করলেন খোদ ভারত। খেলা শেষ হওয়ার মুহুর্তেই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভারত ছবির অভিনেতা। এখনও রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে ভারত। সেই ছবির প্রেক্ষাপট জুড়েই ছিল ভারতের গল্প। যার জীবনের অধিকাংশটাই জুড়ে ছিল সংগ্রামের গল্প। সেই জায়গা থেকেই নয়া মোড় নিয়েছিল ভারতের জীবনের গল্প।

সেই ভারত তথা সলমন রবিবার বেজায় আয়েস করে দেখলেন ভারত-পাকিস্তান ম্যাচ। খেলায় জয়ের পরই সলমন খান পোস্ট করে ভারত ছবির পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট টিমকে জানালেন শুভেচ্ছা। নতুন ধরনের পোস্ট দেখে বেশ খুশি ভাইজানের ভক্তরা।   

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক