সলমনের কোলে কার সন্তান,নেটদুনিয়ায় ভাইরাল হল সেই ছবি

Published : Jan 15, 2020, 12:07 PM IST
সলমনের কোলে কার সন্তান,নেটদুনিয়ায় ভাইরাল হল সেই ছবি

সংক্ষিপ্ত

সম্প্রতি একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন ভাইজান  ছবি পোস্ট করা মাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে  ভাগ্নী আয়াতকে নিয়ে  ছবিটি পোস্ট করেছেন সলমনের বোন অর্পিতা  আপাতত প্রভু দেবা পরিচালিত বহু প্রতিক্ষিত ছবি 'রাধে' নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা

ভাইজান মানেই উন্মাদনা। তিনি যাই করবেন তাই যেন সুপারহিটের তকমা । দর্শকদের মন রাখতে যা যা সম্ভব সবটাই তিনি উজার করে করেছেন। একের পর এক ছবি উপহার দিয়ে তিনি দর্শকমন জিতে নিয়েছেন। বরাবরই ফ্যানেদের নতুন নতুন চমক দিতে ভালোবাসেন ভাইজান। তার এবারের  চমকটা একটু অন্যকরম। সম্প্রতি একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা। ছবিটিতে দেখা যাচ্ছে একটি  শিশুকে হাতের উপর নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আর এই ছবি পোস্ট করা মাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন-দু'দশক পূর্ণ করল 'এক পল কা জিনা', দেখে নিন ফেলে আসা ২০ বছরের একঝলক...

বিষয়টি একটু খোলসা করে বলা যাক, সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন সলমনের বোন অর্পিতা।  এবার সেই ভাগ্নীকে সঙ্গে নিয়ে ছবিতে পোজ দিয়েছেন ভাইজান। ভাগ্নীর নাম রেখেছেন আয়াত। তারকা মামার কোলে উঠে চুপটি করে শুয়ে আছে আয়াত। সলমনের বোন অর্পিতা নিজে  ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং তার ক্যাপশনটিও বেশ নজর কেড়েছে। দেখে নিন ছবিটি।

 

আরও পড়ুন-অমিতাভ থেকে অক্ষয়, মকর সংক্রান্তির শুভেচ্ছায় মাতোয়ারা বলিউড...

নিজের সম্পর্ক নিয়ে বেশ অ্যাক্টিভ বলিউডের সল্লু ভাই। একের পর এক অভিনেত্রীর সঙ্গে মন দেওয়া-নেওয়া চললেও তার মাঝখানে তিনি বেশ কুল থেকেছন। বলিউড হার্টথ্রব সলমন খানের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ নেই এমন ভক্তের সংখ্যাটা নেহাতই যেন হাতে গোনা। একাধিক নারীসঙ্গে বহুবারই পেজ-থ্রি-র শিরোনামে এসেছেন তিনি। শুধু তাই নয়,একাধিক কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে তার। কিন্তু তার কিছুই থেমে যায়নি। ভাইজান আছেন খোশমেজাজেই। জীবনের এত সময় পেরিয়ে আসলেও বলিউডের ব্যচেলর তকমাটা তিনি কিন্তু ধরে রেখেছেন। একের পর এক প্রেমে ব্যর্থ হয়েই বলিউডে বিরল নজির গড়েছেন এই সল্লুভাই। আপাতত  আগামী বছর অর্থাৎ ২০২১ -এ ইদের উপহারও দিয়ে দিয়েছেন  দর্শকদের। 'কভি ইদ কভি দিওয়ালি' আপকামিং ছবির নাম নিজেই ট্যুইটারে ঘোষণা করে  সে খবর জানালেন। আপাতত প্রভু দেবা পরিচালিত বহু প্রতিক্ষিত ছবি 'রাধে' নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। চলতি  বছরের ইদে  মুক্তি পেতে চলেছে এই ছবি।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Drishyam 3 Postponed: 'ধুরন্ধর ২'-এর ভয়ে পিছিয়ে গেল? নাকি অন্য কারণ? জানুন নতুন রিলিজ ডেট
'ধুরন্ধর ২'-এর টিকিট পাচ্ছেন না? এই উইকেন্ডে বাড়িতে বসেই দেখুন ১০টি ফাটাফাটি সিনেমা-সিরিজ